টেক বার্তা

মোদি সরকারের নতুন প্রকল্প! ১৮ হাজার টাকা দাম কমল এই ইলেকট্রিক স্কুটারের

Ather Energy তার Ather 450X এবং 450+ ইলেকট্রিক স্কুটারগুলির দাম খানিক সস্তা করেছে। মোট 14,500 টাকা দাম কমেছে বাইক দুটির। সম্প্রতি মোদী সরকার নীতিমালা সংশোধনীর ঘোষণায় উল্লেখ করা হয়েছিল বৈদ্যুতিন পরিবহনের বর্ধীয়ান দাম। এর পরেই বৈদ্যুতিক গাড়ির দামের উপর ব্যাপক প্রভাব পড়েছে। এই সংশোধনীটির কারণে, ইলেকট্রিক two wheeler এখন আগের তুলনায় আরও বেশি ভর্তুকি পাচ্ছে। এই কারণেই বৈদ্যুতিক দু চাকার গাড়ির দামে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।

Ather Energy ই হল প্রথম সংস্থা যা সরকারের ঘোষনার পর নিজের যানবাহনের দাম হ্রাস করার পরিকল্পনা করেছে। তুমুল জনপ্রিয়তার খাতিরে সম্প্রতি সংস্থাটির বৈদ্যুতিক স্কুটারের দাম মারাত্মকভাবে বেড়েছিল। তবে বর্তমানে এর দাম যথেষ্ট সস্তা হয়েছে। মনে করা হচ্ছে যে FAME II সংশোধনের কারণে, Bajaj Chetak, TVS Iqube, Okinawa Praise য়ের মতো বৈদ্যুতিক স্কুটারগুলির দামেও খুব শীঘ্রই বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

Ather 450X এর একটি 2.9kW ব্যাটারি প্যাক রয়েছে। এর 6kW বৈদ্যুতিক মোটর সর্বাধিক 8bhp শক্তি এবং 26Nm এর পিক টর্ক জেনারেট করে। এই বৈদ্যুতিক স্কুটারটি ফুলচার্জে একটানা 116Km চলতে পারে। দুটি ড্রাইভ মোড যুক্ত রাইড এবং ইকো মোড অন্তর্ভুক্ত রয়েছে। ইকো মোডে, এই বৈদ্যুতিক স্কুটারটি 85 কিমি পর্যন্ত চালিত হয়। যেখানে রাইড মোডে এটি 75 কিলোমিটার অবধি চলে।

অ্যান্ড্রয়েড ভিত্তিক ইউজার ইন্টারফেস 450X এ দেওয়া হয়েছে। এটিতে ডার্ক মোড এবং ব্লুটুথ সংযোগ বৈশিষ্ট্য রয়েছে। এটির সাহায্যে রাইডার মোবাইলে আসা কলগুলি গ্রহণ বা বাতিল করতে পারে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 85 কিলোমিটার। এটি 3.3 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে সক্ষম।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026