ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG Price: গ্রাহকদের জন্য বড় স্বস্তি, সস্তা হল LPG Cylinder, জানুন এখন কত দাম হয়েছে?

এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানে এতটাই বেশি যে সাধারণ মানুষের জন্য এটা অনেক সমস্যা তৈরি করতে শুরু করেছে। তবে বর্তমানে আপনার জন্য রয়েছে একটা দারুণ সুখবর। বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা হলেও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের মরশুমে ভারতের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এই নিয়মটি জারি করেছে সরকার। তবে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই এই নতুন ছাড় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের দামের উপরে একাধিক ছাড় দেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে এখন দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩০.৫০ টাকা কমানো হয়েছে, কলকাতাতে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৩২ টাকা, মুম্বাইতে আজ এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩১.৫০ টাকা, চেন্নাইতে দাম কমানো হয়েছে ৩১.৫০ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে বসবাসকারীরা আজকে ১৭৬৪.৫০ টাকায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডার পাচ্ছেন। মুম্বাইয়ে মাত্র ১৭১৭.৫০ টাকায় এই সিলিন্ডার পেয়ে যাবেন, কলকাতার মানুষ ১৮৭৯ টাকায় বাণিজ্যিক সিলিন্ডার পাবেন। অন্যদিকে চেন্নাইয়ের মানুষ ১৯৩০ টাকায় বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডার পেয়ে যাচ্ছেন।

তবে আপনাদের জানিয়ে রাখি, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কিন্তু কোন পরিবর্তন হয়নি। উদাহরণস্বরূপ, ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দামে কোন পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। দিল্লিতে এই মুহূর্তে ৮০৩ টাকায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে হলে এখন আপনাকে খরচ করতে হবে ৮২৯ টাকা, মুম্বাইতে ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে এই সিলিন্ডার কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৮১৮.৫০ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026