ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রতিদিন ১৭০ টাকা নিবেশ করেই পান ১৯ লক্ষ টাকা রিটার্ন, পোস্ট অফিসের এই দারুণ প্রকল্পের ব্যাপারে জানুন বিস্তারিত

করোনা মহামারীর পরে সকলের কাছে এখন টাকা বাঁচানো একটা বড় প্রয়োজন হয়ে উঠেছে এবং সেই কারণে সকলেই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে টাকা বিনিয়োগ করতে শুরু করেছেন। এই কারণে বর্তমানে ভারতীয় সরকারের তরফ থেকেও নানা রকম নতুন নতুন প্রকল্প নিয়ে আসা হচ্ছে ভারতের সাধারণ মানুষের মঙ্গলের কথা ভেবে। আজকে আমরা এমন একটি পোস্ট অফিস প্রকল্পের ব্যাপারে আপনাকে জানাতে চলেছি যার মাধ্যমে আপনি খুব সহজে একটা মোটা টাকা রোজগার করতে পারবেন প্রতি মাসে এবং পেয়ে যাবেন একটা ভালো রিটার্ন। যদি আপনিও পোস্ট অফিস প্রকল্পের বিনিয়োগ করার চিন্তা-ভাবনা করে থাকেন তাহলে এই প্রকল্পটি শুধুমাত্র আপনার জন্যই নিয়ে এসেছে ভারতীয় ডাক বিভাগ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বীমা যোজনা। এটি একটি জীবন বীমা প্রকল্প হলেও এর মাধ্যমে আপনি একটা মোটা টাকা রিটার্ন হিসেবে পেতে পারেন।

এই প্রকল্পটি হল পোস্ট অফিসের একটি দারুন মানি ব্যাক প্রকল্প যেখানে আপনি প্রতিদিন কিছু কিছু পরিমাণ টাকা জমিয়ে একটা মোটা অঙ্কের তহবিল তৈরি করতে পারেন। এই প্রকল্পে প্রতিদিন যদি আপনি ১৭০ টাকা করে বাঁচাতে থাকেন তাহলে একটা সময় পরে আপনি ১৯ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যাবেন। এজন্য কিন্তু নিবেশকদের প্রতিদিন ১৭০ টাকা করে ইনভেস্ট করতে হয়। ম্যাচুর হয়ে যাবার পরে উনিশ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন তারা পাচ্ছেন। ১৮ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত যে কোন মানুষ এই প্রকল্প গ্রহণ করতে পারেন এবং এই প্রকল্পের ম্যাচিউরিটি পিরিয়ড ১৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত হয়ে থাকে।

আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পে আপনারা ১০ লক্ষ টাকা পর্যন্ত সাম অ্যাসিওর্ড পেয়ে যাচ্ছেন। তার সাথেই জীবিত পলিসি হোল্ডারদের ৬,৯, ও ১২ বছরে ২০ শতাংশ করে মানিব্যাক দেওয়ার ঘোষণা করা হয়েছে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে। তার পাশাপাশি এই প্রকল্পে আপনারা ম্যাচিউরিটি বোনাসের সুবিধা পেয়ে যাচ্ছেন যেখানে আপনি ৪০ শতাংশ টাকা পেতে পারেন। ১৫ বছরের প্রিমিয়াম টার্মের জন্য ৬.৭৫ লক্ষ্য টাকা পর্যন্ত বোনাস রাশি আপনারা পাচ্ছেন এবং ২০ বছরের টার্মের জন্য ৯ লক্ষ্য টাকা পাচ্ছেন বোনাস। অর্থাৎ সবমিলিয়ে ১৫ বছর বাদে পলিসি ধারকরা ১৬.৭৫ লক্ষ্য টাকা পর্যন্ত মুনাফা কামাতে পারছেন। আর কুড়ি বছর বাদে পলিসি ধারকরা পাচ্ছেন ১৯ লক্ষ টাকা মুনাফা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026