নিউজ

১৯৭ জনের খোঁজ এখনও মেলেনি, উত্তরাখণ্ডে উদ্ধার ৩২ জনের দেহ

চামোলি: উত্তরাখণ্ডে (Uttarakhand) বিপর্যয়ের ঘটনার পর পেরিয়ে গেছে ৬০ ঘণ্টা। কিন্তু খোঁজ মেলেনি এখনও ১৯৭ জনের। মঙ্গলবার (Tuesday) রাত পর্যন্ত উদ্ধার করা দেহের সংখ্যা ৩২।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী,  রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, আইটিবিপি বাহিনী সব মিলিয়ে উদ্ধারকারীর সংখ্যা প্রায় ৬০০ জন। সকলেই জোরকদমে চালাচ্ছেন উদ্ধারকার্য। কিন্তু  উদ্ধারকাজ চালানোর মাঝে আশঙ্কা সৃষ্টি করছে তপোবন বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের বিষয়টি নিয়ে। ঘটনার পর প্রায় আড়াই দিন পেড়িয়ে গেছে কিন্তু দীর্ঘ সুড়ঙ্গের ভেতর ঢুকতেই বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

উদ্ধারকারী দল সূত্রে জানানো হয়েছে সুড়ঙ্গের মুখ আটকে গিয়েছিল কাদা পাথরে। সুড়ঙ্গের ভিতরে বড় বড় পাথর আটকে থাকায় সেগুলো পরিষ্কার করে ভিতরের দিকে ঢুকতে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। সুড়ঙ্গের ১২-১৫ ফুট অংশ ইংরাজি অক্ষরের ‘ইউ’-এর মতো। যা  সুড়ঙ্গে প্রবেশের একটাই মাত্র পথ থাকায় সমস্যাটা আরও বাড়িয়ে তুলেছে। ফলে ভিতরে কেউ আটকে আছেন কিনা তা বাইরে থেকে বোঝার কোন উপায় খুঁজে পাচ্ছে না দল।

সুড়ঙ্গের ভিতরে রাতভর কাদা এবং পাথর সরানোর কাজ হয়েছে। প্রবেশমুখ থেকে ১২০ মিটার পথ পরিষ্কার হয়ে গিয়েছে, জানালেন আইটিবিপি-র মুখপাত্র বিবেক কুমার পাণ্ডে। তিনি আরও বলেন সুড়ঙ্গের প্রায় ছাদ পর্যন্ত ঠেকে যাওয়া কাদা, পাথরের স্তূপের উচ্চতা কমে এসেছে। খুব শীঘ্রই আইটিবিপি-র জওয়ানরা ভিতরে ঢুকতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বিবেক। তবে এই উদ্ধারকার্যে ভবিষ্যৎ এ আরও সমস্যার সন্মুখিন হতে চলেছে উদ্ধারকারী দল এমন আশঙ্কাও করছেন তিনি। ঋষিগঙ্গার উপর দিয়ে দড়ির সাহায্যে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোতে খাবার, জল এবং ওষুধ পৌঁছে দেওয়া শুরু করেছে সেনা, আইটিবিপি-র জওয়ানরা। রবিবারের এই বিপর্যয়ের কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেনি, পাং, লতা, সুরাইথোটা, সুকি, ভালগাঁও, তোলমা, ফাগরাসু, গহর, লং সেগদি, ভাঙ্গুল, জুগারওয়ার এবং জুগজু গ্রাম।

এমন ঘটনার পেছনের আসল কারণ খতিয়ে দেখতে  মঙ্গলবারই দেহরাদূনের ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজি থেকে বিজ্ঞানীদের দু’টি দল চামোলিতে পৌঁছেছেন। এখনও কিছু শনাক্ত করা না গেলেও খুব শীঘ্রই ওনারা এই দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে সক্ষম হবেন এমনটাই আশা করা যাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026