একুশে বিধানসভার নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসের শেষেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচন মোট ৮ দফায় সম্পন্ন হবে। তার মধ্যে প্রথম দফার নির্বাচন হতে চলেছে ২৭ মার্চ অর্থাৎ আগামীকাল। এবারের নির্বাচনে মোট ২৯৪ বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ৩০ আসনে। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে একটি হেভিওয়েট লড়াই দেখা যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
প্রথম দফার নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ হবে রাজ্যের ৫ টি জেলা। ৫ টি জেলাতে ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করে শুরু হবে একুশে নির্বাচনের মহাযুদ্ধ। এই ৩০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি হেভিওয়েট লড়াই হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। ৫ টি জেলার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া।
একনজরে দেখে নিন প্রথম দফায় কোন কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে:
প্রথম দফা নির্বাচনে ৩০ টি বিধানসভা কেন্দ্রে মোট ১০২৮৮ বুথে নির্বাচন হবে। রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন মোট ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠিয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো কাজ করছে নাকি তা দেখার জন্য এসেছে তিনজনের পর্যবেক্ষক দল। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তাদের সাহায্য করার জন্য থাকবে রাজ্য পুলিশের ১১ হাজার পুলিশ। স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…