ফের প্রাণ গেল একদল হাতির। তবে এবার মনুষ্যসৃষ্ট অপরাধ নয়। প্রকৃতির রোষে অসমের নওগাঁ জেলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ২০ টি হাতির। জানা গেছে গত বুধবার রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জেরে নওগাঁ বামুনি পাহাড়ে বাজ পড়ে। সেই বাজের আঘাতেই হাতিগুলি বেঘোরে মারা গেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। প্রথমত বৃহস্পতিবার সকালে ১৮ টি হাতির দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর আরও ২ টি হাতির দেহ পাওয়া যায়। মৃতদেহগুলি কাঠিয়াটোলি অভয়ারণ্যের কুণ্ডোলি এলাকা থেকে উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত বুধবার রাতে ব্যাপক বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় ওই অঞ্চলে। বজ্রপাতের সময় হাতির আর্তনাদ শুনতে পায় তারা। পরের দিন সকালে মৃত ২০ টি হাতি উদ্ধার হয় যার মধ্যে ১৮ টি প্রাপ্তবয়স্ক ও ২ টি শাবক। ইতিমধ্যেই ঘটনার ওপর আলোকপাত করেছে বন বিভাগ। তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। প্রাথমিক তদন্তের পর বনদপ্তর এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত সহা জানিয়েছেন যে সবকটি হাতির মৃত্যু বাজ পড়ে হয়েছে। একসাথে এতগুলো হাতি তাছাড়া মারা যেতে পারে না। এরপর হাতির মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এছাড়াও অসমের বনমন্ত্রী আজ ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, হাতির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। তবে প্রাথমিক অনুমান করে মনে হচ্ছে যে বজ্রপাতের ফলে ২০ টি হাতির মৃত্যু হয়েছে।
বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…
ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…
টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…
বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…
টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…
ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…