নিউজ

চলছে ২০০ টি ট্রেন, টিকিট বুকিং-র নতুন নিয়মগুলো জেনে নিন

আজ থেকে চালু হচ্ছে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ১ জুন থেকে ২০০ টি দূরপাল্লার ট্রেন চালু করবে বলে জানিয়েছিল ভারতীয় রেল। এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছিল ২১ মে সকাল ১০ টা থেকে। এই মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে পুরোপুরি রিজার্ভ থাকবে এবং ট্রেনগুলিতে এসি ও নন এসি উভয় কামরাই থাকবে। এই ট্রেনে জেনারেল বগিতেও কনফার্ম টিকিট কেটে উঠতে হবে। কোনো আন-রিজার্ভড টিকিট থাকবে না। আইআরসিটিসি জানিয়েছে, এই ট্রেনগুলির টিকিট মূল্য আগের মতোই থাকবে। প্রত্যেক যাত্রীর জন্যই সিট  বরাদ্দ থাকবে। তবে এই ট্রেনগুলির টিকিট বুকিং করার ক্ষেত্রে আগে থেকে আইআরসিটিসির নিয়মকানুন জেনে রাখুন।

আইআরসিটিসির টিকিট বুকিং করার ক্ষেত্রে রেলের নিয়মগুলো অবশ্যই জেনে নিন-

১) আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করা যাবে। এছাড়া যাত্রী টিকিট সুবিধা কেন্দ্র, পোস্ট অফিস থেকেও টিকিট বুকিং করা যাবে।

২) কোনোরকম এজেন্ট মারফত টিকিট বুকিং হবে না।

৩) অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময় ৩০ দিন  ৷

৪) আরএসি এবং ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আগের নিয়ম বজায় থাকবে। কনফার্ম টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন  না। ওয়েটিং লিস্টের যাত্রীরাও ট্রেনে উঠতে পারবেন না।

৫) যাত্রা শুরুর সময় কোনো টিকিট কাটা যাবে না।

৬) তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল বুকিং এই ট্রেনে চালু থাকবে না।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026