আজ থেকে চালু হচ্ছে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ১ জুন থেকে ২০০ টি দূরপাল্লার ট্রেন চালু করবে বলে জানিয়েছিল ভারতীয় রেল। এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছিল ২১ মে সকাল ১০ টা থেকে। এই মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে পুরোপুরি রিজার্ভ থাকবে এবং ট্রেনগুলিতে এসি ও নন এসি উভয় কামরাই থাকবে। এই ট্রেনে জেনারেল বগিতেও কনফার্ম টিকিট কেটে উঠতে হবে। কোনো আন-রিজার্ভড টিকিট থাকবে না। আইআরসিটিসি জানিয়েছে, এই ট্রেনগুলির টিকিট মূল্য আগের মতোই থাকবে। প্রত্যেক যাত্রীর জন্যই সিট বরাদ্দ থাকবে। তবে এই ট্রেনগুলির টিকিট বুকিং করার ক্ষেত্রে আগে থেকে আইআরসিটিসির নিয়মকানুন জেনে রাখুন।
আইআরসিটিসির টিকিট বুকিং করার ক্ষেত্রে রেলের নিয়মগুলো অবশ্যই জেনে নিন-
১) আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করা যাবে। এছাড়া যাত্রী টিকিট সুবিধা কেন্দ্র, পোস্ট অফিস থেকেও টিকিট বুকিং করা যাবে।
২) কোনোরকম এজেন্ট মারফত টিকিট বুকিং হবে না।
৩) অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময় ৩০ দিন ৷
৪) আরএসি এবং ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আগের নিয়ম বজায় থাকবে। কনফার্ম টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন না। ওয়েটিং লিস্টের যাত্রীরাও ট্রেনে উঠতে পারবেন না।
৫) যাত্রা শুরুর সময় কোনো টিকিট কাটা যাবে না।
৬) তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল বুকিং এই ট্রেনে চালু থাকবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…