নিউজ

2000 Currency Exchange: আজ থেকে ২০০০ টাকার নোটবদল হবে ব্যাঙ্কে, জানুন নোট বাতিলের বিশদ প্রক্রিয়া

কয়েকবছর আগে নোটবন্দি করে অসৎ মানুষদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মোদি সরকার। বদলে গিয়েছিল কারেন্সি নোট। বাজারে এসেছিলে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। তবে এবার ফের হল নোট বাতিল। কোপ পড়লো নতুন ২০০০ টাকার নোটের ওপর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আর তাঁরা ২০০০ টাকার নোট নতুন করে ছাপাবে না। আপাতত বৈধ থাকলেও আগামী ৩০ শে সেপ্টেম্বরের পর থেকে সামান্য কাগজের টুকরো হয়ে যাবে এই ২০০০ টাকার নোট। কয়েকদিন আগেই এমনই ঘোষণা করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

RBI জানিয়েছিল যে ৩০ সেপ্টেম্বরের পরে ২০০০ টাকার নোটটি সরিয়ে নেওয়া হবে। আজ অর্থাৎ ২৩ মে থেকে ২০০০ টাকার নোট ব্যাঙ্কের গিয়ে জমা করা যাবে। তার বদলে অন্য টাকা নেওয়া যাবে। অনুমান করা হচ্ছে আজ প্রথমদিনে ব্যাঙ্কে ব্যাপক ভিড় হবে এই নোটবদলের জন্য। আবার ১ দিনে ২০ হাজার টাকা বা ১০ টি ২০০০ টাকার বেশি নোট বদল করা যাবে না। কি করে ব্যাঙ্কে পরিবর্তন করতে হবে এই নোট? জেনে নিন এখানেই।

আজ থেকে সরকারি-বেসরকারি ব্যাঙ্কে নোট বিনিময় শুরু হওয়ায় প্রথম দিনেই গ্রাহকদের দীর্ঘ লাইনের সম্ভাবনা রয়েছে। গ্রাহকরা তাঁদের নিকটতম ব্যাঙ্কের যে কোনও শাখায় যেতে পারেন। সেখানে নিজের অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিয়ে ২০০০ টাকার নোট জমা কিংবা বদল করে নিতে পারেন। ব্যাঙ্কগুলি আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ দিতে পারে। সেগুলি গ্রাহককে অবশ্যই পূরণ করতে হবে। সেই স্লিপে নাম, কত টাকা বদল করতে চান, কতগুলি নোট রয়েছে ইত্যাদি উল্লেখ করতে হবে। গ্রাহকদের বিনিময়ের স্থান এবং তারিখও উল্লেখ করতে হতে পারে। তারপরে গ্রাহকরা তাঁদের ২০০০ টাকার নোট সহ ব্যাঙ্কের দেওয়া ফর্মটিতে সই করে তা জমা দেবেন সংশ্লিষ্ট ব্যাঙ্কে। প্রসঙ্গত উল্লেখ্য, SBI তে কোনো ফর্ম পূরণ করতেও লাগবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026