নিউজ

Central Government: কন্যা থাকলেই মাসে ২০০০টাকা, আপনার কাছে এই বার্তা এসেছে?

কন্যাসন্তানদের অধিকারের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করছেন কেন্দ্রীহ সরকার। এমনকি বিভিন্ন রাজ্যে শিশুকন্যা জন্ম থেকে শুরু করে শিক্ষা এবং তাদের বিয়ে পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করা হয়। তবে কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে, ‘প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা’ নামক এক প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় ২০০০ টাকা অনুদান দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সত্যিই কি তাই করা হচ্ছে?

‘প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা’! সোশ্যাল মিডিয়ার পাতাতে এখন এই সরকারি খবরের বন্যা। এছাড়া বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত বিবরণ আমরা পেয়ে থাকি ফেসবুক, ট্যুইটার,ইউটিউব ছাড়াও অন্যান্য সামাজিক মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা’র বিষয়ে জানা যায়। আর এই খবর অনুযায়ী, দেশের সমস্ত কন্যাকে ২০০০ টাকা আর্থিক সাহায্য দিতে চলেছে নাকি মোদি সরকার। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল বার্তা চোখে পড়ে পিআইবি(PIB)। এরপর এই খবর প্রেস ইনফরমেশন ব্যুরোর নজরে আসতেই এর সত্যতা যাচাইয়ের জন্য কাজে নামে তারা। পরে সরকারি ট্যুইটে এর সত্যতা জানিয়ে দিয়েছে পিআইবি। আর সেখানে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা’র অধীনে সব কন্যাকে প্রতি মাসে ২০০০ টাকা দেওয়ার যে খবর চাউর হয়েছে তা পুরোটাই মিথ্যে। কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে এই ধরনের কোনও প্রকল্পের কথা বলেননি।

এবার প্রশ্ন হল কীভাবে বুঝবেন এটা ভুয়ো খবর? যদি কোনো নেট ইউজারের কাছেও এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে সেই ব্যক্তি এর সত্যতা জানতে একটি ফ্যাক্ট চেক করতে পারেন। সেই ব্যক্তিকে PIB-র মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য তাকে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/  দেখতে হবে। এছাড়াও, তিনি দেই ভিডিওটি পাঠাতে পারেন WhatsApp নম্বর +918799711259 বা email: pibfactcheck@gmail.com -এ।এই তথ্য PIB ওয়েবসাইট https://pib.gov.in-এও পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার বার্তাটি সম্পূর্ণ ভুয়ো, সাধারণ মানুষ যেন সতর্ক থাকেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026