টেক বার্তা

Yamaha RayZR: স্টাইলিস্ট লুক, অবিশ্বাস্য ফির্চাস, বড় আপডেট সহ RayZR লঞ্চ করল ইয়ামাহা

বিগত কয়েক বছরে ভারত তথা বিশ্ব বাজারে বাইকের পাশাপাশি বেড়েছে স্কুটার বিক্রির হার। বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে নির্মিত অধিক মাইলেজের স্টাইলিস্ট স্কুটারগুলো বেশি পছন্দ করছেন গ্রাহকরা। প্রসঙ্গটি মাথায় রেখে এবার ভারতের বাজারে হাইব্রিড স্কুটার লঞ্চ করেছে Yamaha। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Yamaha RayZR Rally নামে এই স্কুটারটি গ্রাহকদের অন্যতম পছন্দের স্কুটার হয়ে উঠবে খুব শীঘ্রই। চলুন আজকের প্রতিবেদনে সর্বপ্রথমে জেনে নেওয়া যাক Yamaha RayZR 125 Rally-র অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-

প্রথমে যদি শক্তিশালী এই স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে এর ইঞ্জিন সম্পর্কে প্রথমেই ধারণা দিতে হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই হাইব্রিড স্কুটারে 125 cc 4-স্ট্রোক SOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, শক্তিশালী এই ইঞ্জিনটি 6500 rpm-এ সর্বোচ্চ 8.2 Ps শক্তি এবং 5,000 rpm-এ 10.3 Nm-এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম বলেও জানানো হয়েছে। এছাড়া, এই হাইব্রিড স্কুটার লিটার প্রতি তেলে ৭১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

পাশাপাশি ভারতের বাজারে উপলব্ধ অন্যান্য স্কুটারের মত সকল বৈশিষ্ট্য উপলব্ধ রয়েছে এই হাইব্রিড স্কুটারে। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই হাইব্রিড স্কুটারটি সবুজ রঙের পাশাপাশি আইস ফ্লু-ভার্মিলিয়ন এবং ম্যাট ব্ল্যাকের মতো রঙেও পাওয়া যাবে। তাছাড়া অত্যাধুনিক বৈশিষ্ট্যের মধ্যে, আনসার ব্যাক ফাংশন এবং এলইডি ডেটাইম রানিং লাইট সংযুক্ত করা হয়েছে এই স্কুটারে। যদি দামের কথা বলি, তবে বাজারের অন্যতম সেরা এই স্কুটারটির শো-রুম মূল্য রাখা হয়েছে ৯৮,১৩০ টাকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026