Madhyamik Exam: কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা? দেখে নিন ২০২৫-এর পরীক্ষার রুটিন

২০২৪ এখন সমাপ্তির লগ্নে দাঁড়িয়ে। আর মাত্র ২২ দিন পরে নতুন বছরকে স্বাগত জানাবে পুরো পৃথিবী। ইতিমধ্যে ২০২৫ সালের পরিকল্পনা শুরু করে দিয়েছেন সবাই। কে কোথায় বেড়াতে যাবে কিংবা কে কোন পেশার সাথে যুক্ত হবে, তা নিয়ে চলছে জোরদার আলোচনা। পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। তবে এত কিছুর মধ্যেও দুশ্চিন্তায় রয়েছে দেশের লাখ লাখ মাধ্যমিক পরীক্ষার্থী। কবে থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে, কতদিন ধরেই বা চলবে সেই পরীক্ষা, তা নিয়ে রয়েছে হাজারও প্রশ্ন। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে আলোকপাত করতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

বরাবরের মতোই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারিতে। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত পরীক্ষার সময়সূচিতে দেখা যাচ্ছে, আগামী ১০টি ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। দীর্ঘ এই সময় সূচির মধ্যে কোন দিন কি পরীক্ষা থাকছে চলুন জেনে নেওয়া যাক।

গত বছরের ন্যায় এ বছরও বাংলা পরীক্ষার মাধ্যমে শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৫ অভিযান। তবে এবার ছুটির পরিমাণটা থাকছে বেশি। বাংলা পরীক্ষা শেষ হতে না হতেই পরের দিন অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এরপর অবশ্য কিছুটা নিঃশ্বাস খেলার সময় পাবে তারা। ৩ দিন বিশ্রামের পর অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি দিতে হবে অংক পরীক্ষা। এরপর একদিনের ছুটি নিয়েই ১৭ই ফেব্রুয়ারিতে ইতিহাস পরীক্ষায় বসতে হবে ছাত্রছাত্রীদের। এরপর অবশ্য থাকছে টানা পরীক্ষার রুটিন। ১৮,১৯ এবং ২০শে ফেব্রুয়ারি যথাক্রমে ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ২২শে ফেব্রুয়ারি রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026