Viral Video: ৫২ বছর বয়সী এক মহিলার সাথে বিয়ের আসরে ২১ বছরের যুবক, তিন বছরের প্রেমের পরেই এই সিদ্ধান্ত

সোশ্যাল মিডিয়া সাধারণের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকি যা হয়তো সচরাচর চারপাশে ঘটতে দেখা যায় না। যে ঘটনাগুলি হয়তো কিছুটা হলেও ব্যতিক্রমী, সেগুলি এই সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে নিয়ে আসে সকলের। কবে থেকে থেকে এমন কিছু ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যা দেখে বাকরুদ্ধ হয়ে যান নেটমহলের একাংশ। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

প্রেম, ভালোবাসা, বিয়ে যেকোনো মানুষের কাছেই স্মরণীয়। এগুলো অনেক ভালো স্মৃতি ও মুহূর্ত উপহার দেয় মানুষকে। কথাতেই রয়েছে ভালোবাসার কোন বয়স হয় না, রূপ হয় না। তবে এই কথা মাথায় রেখে নিজেদের জীবনে এগিয়ে যেতে পারেন খুব কম মানুষই। সম্প্রতি তারই প্রমাণ মিলেছে। সম্ভবত মধ্যপ্রদেশের এক নবদম্পতিই এক অসমবয়সী প্রেমের প্রমাণ দিয়েছেন। নেটমাধ্যমের পাতায় সেই ভিডিওই আপাতত রীতিমতো ভাইরাল।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক ২১ বছর বয়সী যুবককে বিবাহ করতে দেখা গিয়েছে ৫২ বছর বয়সী এক মহিলার সাথে। বিয়ের আগে তিন বছর একে অপরকে চিনে ও জেনে নেওয়ার সময়ও নিয়েছেন তারা। সেই কথা অবশ্য নিজের মুখেই স্বীকার করেছেন এই মহিলা। পাশাপাশি ছেলেটি ক্যামেরার সামনে দাঁড়িয়েই জানিয়েছে, ভালোবাসায় বয়স সংখ্যা মাত্র। এই ভিডিওটি ফেসবুকে মধ্যপ্রদেশের বাসিন্দা অমিত চতুর্বেদী নামের এক ব্যক্তি শেয়ার করে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ার পাতাতে ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই নেটনাগরিকদের একাংশ নিজেদের মতামত পোষণ করেছেন। কেউ তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং তাদের সমর্থন করেছেন। আবার কেউ তাদের কটাক্ষের সুরে শুনিয়েছেন কথা। তার ঝলক অবশ্য ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে।

Devparna Acharya

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026