রাজ্য

অফিস টাইমে চলবে ২১০ টি লোকাল ট্রেন, দাঁড়াবে কেবল বড় স্টেশনগুলিতে

গতকাল রেল-রাজ্য বৈঠক সম্পূর্ণ হয়েছে। সেই বৈঠকে রেল এবং রাজ্য সরকারের তরফ থেকে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার থেকে রেল ব্যবস্থা সচল করার। সূত্র হতে খবর, এইদিন বৈঠকে অফিস টাইমে ২১০ টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত ও নেওয়া হয়েছে নবান্নে। কিন্তু শনি-রবিবার ট্রেনের সংখ্যা অনেকটাই কম থাকবে বলেও সূত্রের খবর। তবে ট্রেন থামবে কেবল বড় স্টেশনগুলিতে।

 

আগামী বৃহস্পতিবার আরও একবার রেলের সাথে বৈঠক করবে রাজ্য সরকার। এই দিন আলোচনা করা হবে অন্য বিভিন্ন বিষয়কে ঘিরে। বুধবারের বৈঠকে লোকাল ট্রেনে যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না এমন সিদ্ধান্ত ও নেওয়া হয়েছে। ট্রেনে হকারদের প্রবেশ করতে এবং স্টেশনে ভিড় করতে দেওয়া হবেনা বলেও জানানো হয়েছে। করোনা পরিস্থিতিকে সামাল দিতে একসাথে কাজ করতে চলেছে রাজ্য ও রেল। উভয় তরফ থেকে কড়া ভাবে কোভিড নিয়ম পালন করে রেল ব্যবস্থা সঠিক রাখার দিকে নজর দেওয়া হবে।

 

এইদিন এক রেল কর্মীর বলেন,”স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি চূড়ান্ত বলে মনে করা হয়েছে এই বৈঠকে। এই ঘোষণা বৃহস্পতিবার করা হবে নবান্ন থেকে। এর সাথে স্বাস্থ্য বিধি মেনে রেল চালানোর জন্য প্রতি বগিতে ১-২ জন রেল পুলিশ কর্মী রাখা হবে। এর ফলে দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা সহজ হবে।”

 

সম্প্রতি জানা গিয়েছে যে ট্রেনের ক্ষেত্রেও মেট্রোর মতো ই-টিকিটের পদ্ধতি মানা হবে। সূত্র হতে জানা গিয়েছে যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ। তবে বুধবার বৈঠকে ঠিক করা হয়েছে যে কেবল ই টিকিট নয়। ট্রেনের বহু যাত্রীর কাছে এখনও স্মার্টফোন নেই। তাদের জন্য স্টেশনে সাধারণ টিকিটের ব্যবস্থা ও রাখা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026