২১’শে ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন শুভশ্রী! তার জীবনের সেরা প্রাপ্তি কে?

২১’শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনেই জন্মদিন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর। এদিন তার জন্মদিনের জন্য শুভশ্রী তার উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী লিখে জানিয়েছেন, এই দিনটা তার জন্য ভ্যালেন্টাইন্স ডে কারণ এদিন তার ভালোবাসার জন্মদিন। তিনি তার জীবনসঙ্গী রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, তিনি জীবনে যা চান তাই যেন পান। তিনি তার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। ভালোবাসায় ভরা এমন কথার মাধ্যমেই রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী।

শত ব্যস্ততার মাঝেও বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী জন্মদিনের আগের রাতটা নিজের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীর সাথেই হইহল্লা করে কাটিয়েছেন। এমনকি রাজ চক্রবর্তীকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্টেজে উঠে ‘মন মাঝিরে’ গানটি গলা খুলে গেয়েছেন অভিনেত্রী। স্টেজে গিটার হাতে তাকে সঙ্গ দিয়েছিলেন জিৎ গাঙ্গুলী নিজে। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমত ভাইরাল হয়েছে। এদিন শুভশ্রী গাঙ্গুলীকে লাল ড্রেসে দেখা গিয়েছিল। আর বার্থডে বয় অর্থাৎ রাজ চক্রবর্তীকে কালো শার্ট ও ব্লু রিপড্ ডেনিমে দেখা দিয়েছে।

রবিবার মধ্যরাতে একটি পাঁচতারা হোটেলে কেককেটে পালন করা হয়েছে রাজ চক্রবর্তীর জন্মদিন। দু’থাকের একটি বড় কেক নিয়ে আসা হয়েছিল। কেক কেটে সবার প্রথমে শুভশ্রীকেই খাইয়েছেন পরিচালক। কেক কাটা শেষে খোলা হয়েছিল শ্যাম্পেনের বোতলও। এদিন এই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও পরিচালকের একেবারে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। বলাই বাহুল্য, একেবারেই হইহল্লা করেই কেটেছে জন্মদিনের আগের রাতটা। এই মুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় রাজ চক্রবর্তীর সাথে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই, যা পছন্দ করেছেন তাদের অনুরাগীরা। অসংখ্য মানুষ অভিনেত্রীর এই পোষ্টের মাধ্যমে রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026