আজ রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ সারা ভারতে সোনার দাম কিছুটা বেড়েছে। বর্তমানে সারা ভারতে সোনার দাম বেড়েছে ৩৫০ টাকা। এই মুহূর্তে সারা ভারতে ২৪ ক্যারেট সোনার দর ৭৭৫০০ টাকা চলছে প্রতি দশ গ্রামে। অন্যদিকে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৭১ হাজার টাকা। চলুন জেনে নেওয়া যাক আপনার শহরে সোনার দাম কত
বর্তমানে সারাদেশে এক কেজি রুপোর দাম রয়েছে ৯১,৫০০ টাকা। অর্থাৎ আগের দিনের থেকে রুপোর দাম প্রতি কেজিতে এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
বিয়ের মৌসুমের সময়ে সোনা এবং রুপোর দাম সাধারণত কিছুটা বৃদ্ধি পায়। ২৩ শে জুলাই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোনার উপরে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এর ফলে সোনার দাম ৬০০০ টাকা কমে গিয়েছিল। এর আগে সোনা প্রতি ১০ গ্রামে ৮২,০০০ টাকা হয়ে গিয়েছিল এবং রুপো হয়ে গিয়েছিল প্রতি কিলোগ্রামে এক লক্ষ টাকা। তবে বাজেটের পর কিছুটা দাম কমেছিল সোনা এবং রুপোর। তবে আবারো বিয়ের মৌসুম পড়তে না পড়তেই সোনা এবং রুপোর দাম বৃদ্ধি পেয়েছে।
বিয়ের মৌসুম শুরু হতে না হতেই সোনার চাহিদা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে একই পরিসরে এই দাম ট্রেড করছে। বিশেষজ্ঞরা মনে করছেন ২০২৫ সালে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনি আগামী বছর আরো ভালো রিটার্ন পেতে পারেন যদি আপনি এই বছর বিনিয়োগ করে থাকেন সোনায়। তাই ২০২৪ সালের শেষ দিকে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে ২০২৫ সালের সোনা আপনাকে অনেক ভালো রিটার্ন দিতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…