শুক্রবার মুখ্যমন্ত্রী পদ থেকে কমল নাথের ইস্তফা দেওয়ার পরই শনিবার বিজেপিতে যোগ দিলেন ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ২২ জন কংগ্রেস বিধায়ক। বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রদেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে পদত্যাগের কথা বলার পর কমল নাথ বলেন, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে লেনদেনের রাজনীতির মধ্যে তিনি ছিলেন না।
এরপর বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন বিজেপি গনতন্ত্রের হত্যাকারী। মানুষ সিদ্ধান্ত নিয়ে পাঁচ বছরের জন্য তাদের ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু বিজেপি জোর করে ২২ জন কংগ্রেস বিধায়ককে আটকে রেখেছে। সত্যিটা একদিন মানুষের সামনে আসবেই, মানুষ কখনো ক্ষমা করবে না বিজেপিকে।সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পরেই তিনি পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল লালজি টন্ডনের কাজে।
আরও পড়ুন : করোনা : লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ক্রমশ ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছে দেশ
শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে বিধানসভায় আস্থাভোট হওয়ার কথা ছিল। শুক্রবারই ইস্তফা দেন কমল নাথ। ২২ জন বিদ্রোহী বিধায়ককে নিজেদের দলে রাখতে অসমর্থ হয় কংগ্রেস।
সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি সমর্থন আছে বিজেপির পক্ষে,তাই আবার ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা বিজেপির। ১০৭ বিধায়কের সমর্থন থাকায় বিজেপি মনে করা হচ্ছে মধ্যপ্রদেশে তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া বিজেপির শিবরাজ সিং চৌহান আবার ফিরতে পারেন ক্ষমতায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…