নিউজ

২৫ কেজির ফুলকপি, ৩ ফুটের বেগুন চাষ করে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কৃষক

শ্রেয়া চ্যাটার্জি – রাষ্ট্রপতি ভবন থেকে যখন পদ্মশ্রী দেওয়ার জন্য ফোনটি এসেছিল তখন জাগদিশ পারিখ নামে কাঠফাটা রোদে এই কৃষক মাঠে বসে মাটি কোপাচ্ছিলেন। পুরোটা কথা বলার পরে তিনি একটা ছোট্ট করে ‘ধন্যবাদ’ জানিয়ে ছিলেন। রাজস্থানের সিকার জেলার অজিত গড় গ্রামের দু হেক্টর জায়গা জুড়ে রয়েছে তার চাষের জমি। এক বৃদ্ধ চাষী জানান, -“পদ্মশ্রী কি তার সম্পর্কে আমার কোনো ধারণা ছিলনা। কিন্তু যখন দিল্লিতে উড়ে গেলাম, তারপরে বুঝতে পারলাম এটি কতটা তাৎপর্যপূর্ণ।”

তার চাষাবাদের বৈশিষ্ট্যই হলো তিনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করেন। যা অন্যান্য কৃষকদেরও উৎসাহিত করতে পারে। তিনি তার জীবনে ছয় জন রাষ্টপতির অদল-বদল দেখেছেন, শংকর দায়াল শর্মা থেকে রামনাথ কোবিন্দ। শুধু তাই নয় তিনি তার অসাধারণ সবজির প্রদর্শনী দেখিয়েছিলেন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, প্রতিভা পাতিল এবং প্রণব মুখার্জিকে। ৮ কেজি ওজনের বাঁধাকপি, ৩ ফুট লম্বা বেগুন, ১৫ কেজির ফুলকপি এবং ৮৬ কেজির কুমড়ো ফুলের সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।

নানান রকমের ফুলকপি তৈরীর জন্য তাঁকে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন থেকে “ন্যাশনাল ইনোভেশন অ্যাওয়ার্ড” দেওয়া হয়েছে। শুধু তাই নয় ফুলকপির নাম ও দেওয়া হয়েছে “অজিতগড় ভ্যারাইটি”। জগদিশ জানান, “আমি চাই আমার গ্রামের নাম বিশ্ব মানচিত্রে ঠাঁই পাক”। জাগদিশ চাষাবাদ শুধু শুরু করেছিলেন ১৯৫৭ সালে যখন তিনি ১০ বছরের মতন ছিলেন। প্রথম দিকে তিনি তার বাবাকে চাষের কাজে সাহায্য করতেন। ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি কাকার সঙ্গে বাজারে গিয়ে সবজি বিক্রি করতেন। তারপরে তিনি বিদ্যালয়ে পড়াশোনা করতে যেতেন দীর্ঘদিন ধরে এই এই কাজ করাটা কি সবজির প্রতি ভালোবাসা বৃদ্ধি করেছিল। দ্বাদশ শ্রেণী পাশ করার পরে তিনি কলেজে ভর্তি হন বিএ ডিগ্রির জন্য তবে শেষ পর্যন্ত পড়াশোনা পুরোপুরি তিনি চালাতে পারেননি। অবশেষে আসামের ONGC তিনি চাকরি।

তিনি জানান, “আমি ভালো রোজগার করতাম না, তাই ফিরে এলাম মামার বাড়িতে এবং মামাকে চাষের কাজে সাহায্য করতাম। চাষের জন্য আমি কোনো ভাবেই কৃত্রিম সার ব্যবহার করতাম না সবটাই জৈব সারের মাধ্যমে চাষাবাদ করতাম।” শুধু তাই নয় চাষাবাদের জন্য যে প্রচুর জলের প্রয়োজন হয়, তারও তিনি ব্যবস্থা করেছিলেন। অজিতগড় গ্রামের এমন অনেক কুয়ো একেবারে শুকিয়ে গিয়েছিল। জৈব সার তৈরীর পদ্ধতিটি তিনি খুব সুন্দর করে বলেছেন। প্রথমে তিনি মাটিতে ১০৬৩ ফুট গভীরে একটি গর্ত খনন করতেন। তারপরে সেখানে নিম পাতা, শসার এবং অন্যান্য সবজির খোসা, অন্যান্য পাতা সব দিয়ে গর্ত ভরাট করতেন এবং এটিকে ১৫ দিনের জন্য ছেড়ে দিতেন তারপরে এইখান থেকেই তা একেবারে স্বাভাবিক উপায়ে তৈরি জৈব সার। তারই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে কুর্নিশ জানাতে হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026