শেয়ার বাজারে অনেক সময় পেনি স্টক আপনাকে মোটা টাকা রিটার্ন দিতে পারে যা অনেক সময় বিনিয়োগকারীদের পকেট ভরিয়ে দেয়। কম টাকা বিনিয়োগ করেও লং টাইমে বিনিয়োগকারীরা এর থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। তবে এই ধরনের স্টকে অনেক সময় উল্টোটাও ঘটতে পারে। কখনো কখনো বিনিয়োগের পুরোটাই ক্ষতি হয়ে যায়। এরকমই একটি বিশেষ পেনি স্টকের নাম হলো রাজ রেয়ন স্টক।
এই স্টকের বিনিয়োগকারীরা বিগত কয়েকদিন যাবত প্রচুর লাভ পেয়েছেন। শেয়ার বাজারে এক বছরে ১৫৭০ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই বিশেষ স্টক। এমনকি গত এক মাসে বিনিয়োগকারীরা ৩৯ শতাংশ রিটার্ন পেয়েছেন। যদি শেষ পাঁচ বছরের হিসাব করা হয় তাহলে এই স্টক বিনিয়োগকারীদের ৮৯২০ শতাংশ মোটা রিটার্ন দিয়েছে।
পাঁচ বছর আগে ২০১৭ সালের ২৭ অক্টোবর এই শেয়ারের দাম ছিল মাত্র ২৫ পয়সা। তখন যদি কোন বিনিয়োগকারী ২৫ পয়সা হিসেবে মোট দুই লক্ষ টাকা শেয়ার কিনে রাখতেন তাহলে আজ তার বিনিয়োগ দাঁড়াতো ১.৮০ কোটি টাকা অর্থাৎ প্রায় ২ কোটি টাকা। যদি এই স্টকের ছয় মাসে রেকর্ড দেখা যায়, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩.৬০ টাকা থেকে বেড়ে এই স্টকের দাম হয়েছে ২২.৫৫ টাকা।
যদি শুধুমাত্র এই দিনের কথা বলা হয় সে ক্ষেত্রেও এদিন এই শেয়ারের দাম বেড়েছে। এই কোম্পানির স্টক এদিন ১.৯৬ শতাংশ বেড়ে গিয়ে ৩৯ টাকা ১০ পয়সাতে লেনদেন করছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোন কোম্পানির শেয়ার কেনার আগে সেই কোম্পানি সম্পর্কে আগে খোঁজখবর নেওয়া উচিত। কোম্পানির ভবিষ্যৎ, সেই কোম্পানির দ্রব্য ইত্যাদি বিষয়ে জেনে নিয়ে তারপরেই বিনিয়োগ করা উচিত। তবে এই ধরনের স্টকে অর্থ বেশিদিন ফেলে রাখা উচিত নয় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…