নিউজ

গাজিয়াবাদ কাণ্ডে মৃত বেড়ে ২৫, রিপোর্ট তলব আদিত্যনাথের

গাজিয়াবাদ: উত্তরপ্রদেশ (Uttar Pradesh)-এর গাজিয়াবাদ (Ghaziabad)-এর ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গাজিয়াবাদ প্রশাসনের কাছে গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন। ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

এফআইআরে যাদের নাম উঠে এসেছে তারা হল- মুরাদাবাদ পুরসভার আধিকারিক নিহারিকা সিং, চুনিয়ার ইঞ্জিনিয়ার চন্দ্রপাল, সুপারভাইজার আশিস এবং ঠিকাদার অজয় ত্যাগী। অভিযোগ, এদের গাফিলত্র কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এরা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বড়সড় দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই ভেঙে পড়ে শ্মশানের ছাদ। যার ফলে আহত হয়েছিলেন বহু মানুষ। শুরু হয় উদ্ধারের কাজ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ছিল।

গাজিয়াবাদ থানার মুরাদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্মশানের ছাদ ভেঙে এখনও বহু লোক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গাজিয়াবাদ পুলিশের পাশাপাশি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে।

এদিন সকাল থেকেই দিল্লি এনসিআর এলাকায় বৃষ্টি হচ্ছিল। মুরাদনগরের শ্মশানে সেইসময় কয়েকজন এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে এসেছিলেন। বৃষ্টির কারণে কয়েকজন লোক ছাদের নীচে আশ্রয় নিয়েছিলেন। আর সেই সময়ই মর্মান্টিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ দলও। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও করেন। এই দুর্ঘটনায় তদন্ত রিপোর্টও দ্রুত জমা দিতে বলেছেন যোগী।

পুলিশ ইতিমধ্যে উদ্ধার অভিযানের ক্রেনের সাহায্য নিচ্ছে। পুলিশ জানাচ্ছে, গাজিয়াবাদ থানার মুরাদনগর এলাকার উখালারসি গ্রামে এক ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয়-স্বজনরা তাঁর শেষককৃত্যের জন্য শ্মশানে নিয়ে যায়। পরিবারটি যখন মৃত ব্যক্তির শেষকৃত্য করছিল, তখন শ্মশান ঘাটের ছাদটি ধসে পড়ে। অনেকে আহত হন।

এই ঘটনায় অনেক মানুষ চাপা পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষে আটকা পড়ে থাকা লোকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026