অফবিট

দিল্লি ফ্লাইওভারের নিচে প্রতিদিন ২৫০ জন বস্তিবাসী শিশু পড়াশোনা করে, এক অসাধারণ উদ্যোগ

শ্রেয়া চ্যাটার্জী : প্রতিদিন ২৫০ জন বস্তিবাসী শিশুকে দিল্লির ফ্লাইওভারের তলায় পড়াশোনা করানো হয়। যা সত্যিই একটি অভিনব উদ্যোগ নিয়েছেন দিল্লির বাসিন্দা সত্যেন্দ্র। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয় এবং যে যেমনটা পারেন সে তেমনটাই টাকা পয়সা দেন। ছোট শিশুদেরকে কুড়ে ঘরের মধ্যে পড়ানো হয় আর বড়দের ফ্লাইওভারের তলায় ফাঁকা জায়গাতেই ক্লাস করানো হয়। সত্যেন্দ্র অংকের উপর অনার্স করেছে এবং সেই বস্তিতেই থাকে এবং ২৫ বছরের এই যুবক সে দেখল যে তাদের বস্তি থেকে দুই কিলোমিটার দূরে একটি সরকারি স্কুলে এই বস্তিবাসী ছেলেমেয়েরা পড়তে যায় না। কারণ তাদের মা-বাবারা বেশিরভাগ সময় মাঠে চাষ করতে যায়, তাদের কাছে কোন সময় থাকেনা বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসার মত। যার ফলে তারা বাড়িতেই বসে থাকে। সত্যেন্দ্র বুঝতে পেরেছিল পড়াশুনার কি গুরুত্ব। যখন সে উচ্চমাধ্যমিক পাশ করার পরে তার পড়াশোনাটা আর চালিয়ে যেতে পারেনি তখন তার বাবা তাকে বলেছিল যে সে যেন মাঠের কাজে লেগে পড়ে। কিন্তু সত্যেন্দ্র অনেকদিন পরে যখন বুঝতে পারে যে পড়াশোনার গুরুত্ব টা কি যখন সে নাগার্জুন ট্রেনিং ইনস্টিটিউটে বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করেছিল।

সত্যেন্দ্র এবং তার ছাত্ররা মাঠের মধ্যে প্লাস্টিক এবং চটের বস্তা পেতে প্রথম পড়াশুনা শুরু করে। সত্যেন্দ্র অনুভব করেছিল, যে তার ছাত্র দের বাড়িতে তাদের পড়াশোনা করানোর থেকেও সেই বাচ্চা ছেলে গুলিকে কোন কাজের সঙ্গে যোগদান করানোটা তাদের বাড়ির লোক এদের প্রধান উদ্দেশ্য। এমনকি তাকে এ কথাও শুনতে হয়েছে যে, পড়াশোনা করাটা নাকি তাদের কাছে সময় নষ্ট তার থেকে যদি চাষাবাদ করতে যায়, তাহলে অনেক বেশি পরিবারের সুবিধা হবে।

বড় হওয়ার সাথে সাথে অনেকেই অংক এবং বিজ্ঞান কে ভয় পেলেও আমাদের মত কিছু ছাত্ররাও আছে যারা বলছে তারা আগে অঙ্ককে ভয় পেলেও এখন তারা বেশ আনন্দ করে অংক সমস্যা সমাধান করে। তাই তো কবি বহুদিন আগেই বলেছেন ‘পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে’। তবে এটাও ঠিক পড়াশোনা করলে একটা সময় নিজের পায়ে দাঁড়ানো যায় নিজের অবস্থাকে উন্নতি করানো যায় কিন্তু পেট তো শুনবে না। তাই কাজকর্ম করার সাথে সাথে যদি পড়াশোনাটাও চালিয়ে যাওয়া যায় বিষয়টা হয়তো খুবই কষ্টকর কিন্তু ভবিষ্যত খুব উজ্জ্বল হবে। এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। এরা যদি পড়াশোনা না করে তাহলে দেশ কেন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সত্যেন্দ্র এর এমন অভিনব উদ্যোগকে সত্যিই কুর্নিশ জানাতে হয় ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026