নিউজ

২৫ সেপ্টেম্বর থেকে ফের লকডাউন? জানুন কী জানাল কেন্দ্র

নয়াদিল্লি: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমনের সঙ্গে পাল্লা দিচ্ছে মৃত্যুর হারও। এমন সময় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ফের দেশ জুড়ে লকডাউন হবে বলে জানা গিয়েছে। তবে এ খবর শুনে একেবারে ঘাবড়াবেন না। আসলে এটা পুরোটাই গুজব।

সোশ্যাল মিডিয়ায় হওয়া এই জল্পনার অবসান ঘটিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তরফ থেকে জানানো হয়েছে এই পোস্ট বা এই তথ্য পুরোটাই মিথ্যে, বানানো। দেশ জুড়ে কোনওরকম লকডাউন হচ্ছে না বলেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রটনা হয়েছিল ফের একবার দেশ জুড়ে লকডাউনের সুপারিশ করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। এমনকি তাদের সুপারিশ করা একটি পোস্টের স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়তেই পিআইবি জানিয়ে দেয় যে কোনওরকম ৪৬ দিনের লকডাউন আগামী ২৫ সেপ্টেম্বর থেকে হচ্ছে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে এই যে পোস্ট করা হয়েছে, তা পুরোটাই ভুযো ও মিথ্যে। তাই ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই বলেও পিআইবির তরফ থেকে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026