দিল্লি : লোকসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। আজ ভোটাভুটিতে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ২৯৩ টি ভোট আসে এব বিপক্ষে পড়ে ৮২ টি ভোট। মোট ৩৭৫ জন সাংসদের উপস্থিতিতে এই বিল পাস হয় সংসদের নিম্নকক্ষে। সকাল থেকে বিরোধী দলের সাংসদরা এই বিলের বিপক্ষে বক্তব্য রাখেন এবং বিজেপি থেকে বিলের পক্ষে বক্তব্য পেশ করার সময় হট্টগোল শুরু হয় সংসদ ভবনে।
বিরোধীদের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধানের মূল ভাবনাকে আঘাত করবে। হিন্দু মুসলিম ঐক্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে এই বিল এমনটাই দাবি তাদের।
সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলের পক্ষে বলতে শুরু করলে বিরোধী আসন থেকে হট্টগোল শুরু করেন সাংসদরা। তাদের প্রতি অমিত শাহের কটাক্ষ, ‘আপনারা না জেনে শুনেই চিৎকার করেন।’
এরপর তিনি সংসদের উদ্দেশ্যে বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি এই বিল সংবিধানের কোন ধারাকেই অমান্য করছে না। এ বিষয়ে বিরোধীদের আশঙ্কা অমূলক ও ভিত্তিহীন।’ তবে সংখ্যাধিক্যের জেরে লোকসভায় এই বিল পাস হয়ে গেলেও রাজ্যসভা নিয়ে যথেষ্ট চিন্তিত বিজেপি শিবির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…