শ্রীনগর: সবে মাত্র উপত্যকায় মিটেছে ডিডিসি নির্বাচন। স্থানীয় এই ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরই ফের জঙ্গি হামলার ঘটনা উপত্যকায়। এবার জম্মু ও কাশ্মীরের গান্দেরবালে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। এই হামলায় এখনও পর্যন্ত ৩ সিআরপিএফ জওয়ানের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।
জানা যাচ্ছে সিআরপিএফ জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় গান্দেরবালের দুদেরহামা এলাকায় সিআরপিএফ বাহিনীর ওপর গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা । গ্রেনেডের ঘায়ে জখম হন কমপক্ষে তিন আধাসামরিক জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীদের সন্ধানে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথ বাহিনী। এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।
এদিকে গত কয়েকদিন ধরে উপত্যকা জুড়ে একের পর এক জঙ্গি আক্রমণ হয়েছে। আর তার প্রেক্ষিতেই এদিন আলাদা করে অভিযানে নামে পুলিশ। জানা গিয়েছে এদিনের অভিযানে কাশ্মীর পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে যে তথ্য মিলেছে , তাতে পুলিশ জানতে পেরেছে, ওই জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ এ মহম্মদের যোগ রয়েছে। কাশ্মীরের মাটিতে বসে তারা জইশের নেটওয়ার্ক চালাত। ধৃতদের সঙ্গে পাকিস্তানি হ্যান্ডেলারদের যোগাযোগ ছিল। আর তার জেরেই ত্রাল সহ কাশ্মীরের একাধিক জায়গায় পর পর গ্রেনেড হামলা করে জঙ্গিরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…