ভাইরাল & ভিডিও

Viral: ছত্রিশগড়ে জন্ম নিল ৩ চক্ষু বিশিষ্ট অদ্ভুত বাছুর, গ্রামবাসীরা বললেন ভগবান শিবের অবতার

সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠল ছত্রিশগড়ের একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে আজকে সকালেই জন্ম নিয়েছে তিন চক্ষু বিশিষ্ট একটি বাছুর। ছত্রিশগড়ের রাজনন্দগাঁও জেলার ওই ঘটনাটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে খুব একটা বেশি সময় নেয় নি। জন্মানোর সঙ্গে সঙ্গেই গ্রামবাসীদের নজরে এসেছে ওই তিন চক্ষু বিশিষ্ট বাছুরটি। ভগবান শিবের রূপ হিসেবে বর্তমানে ওই জেলায় পুজিত হতে শুরু করেছে ওই অদ্ভুত বাছুর।

তবে শুধুমাত্র ঐ বাছুরের যে তিনটি চোখ আছে তা কিন্তু নয়, তার নাসিকা ছিদ্রের সংখ্যাও কিন্তু চার, যা অত্যন্ত স্বাভাবিক। মিডিয়ার সামনে ওই বাছুরের মালিক নীরাজ চান্দেল বললেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ওই বাছুরের মাথায় কোন একটা চোট লেগেছে। তারপরে আমরা যখন টর্চ এর মাধ্যমে ভালো করে নিরীক্ষণ করলাম, তখন আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র যে চোখ তিনটে তা কিন্তু নয়, বরং ওই বাছুরের নাসিকা ছিদ্র সংখ্যাও চারটি। তার পাশাপাশি, আমরা আরও অবাক হলাম এটা জেনে, এই বাছুরের লেজটিও স্বাভাবিক নয়, বলতে গেলে একেবারে বিনুনি করার মতো বাঁধা।”

তারপর আমি দেখতে পাই, গ্রামবাসীরা অনেকেই এই বাছুরটিকে পুজো করার জন্য আসছেন। তারা অনেকে মনে করছেন এই বাছুরটি ভগবান শিবের একটি অবতার। তিনি বললেন, ‘এই বাছুরের জন্মের সময় থেকেই মনে হল, ভগবান আমাদের দরজায় এসে দাঁড়িয়েছেন।’ তিনি আরো জানান, যে গরুটি এই বাছুরের জন্ম দিয়েছিল, সে তার পরে আরও দুটি স্বাভাবিক বাছুরের জন্ম দিয়েছে। কিন্তু অস্বাভাবিক ভাবে জন্ম হয়েছে এই একমাত্র বাছুরের। যারা এই বাছুরের পুজো করতে আসছেন, তারা সকলেই হাতে একটা করে নারকেল, কিছু টাকা প্রদান করছেন, এবং এই বাছুরের কাছে মানত করছেন।

ওই এলাকার একজন গ্রামবাসী বললেন, ‘আমি আমার জীবনে কোনদিন তিন চক্ষু বিশিষ্ট বাছুর দেখিনি। এমনকি তিন চক্ষু বিশিষ্ট কোন জিনিসই দেখিনি আমি। শুধুমাত্র ভগবান শিবের কাছে তিনটি চোখ ছিল। এটা একটা অভূতপূর্ব মিরাকেল। ভগবান নিজেই আমাদের গ্রামে এসেছেন।’ যদিও স্থানীয় চিকিৎসক ডক্টর তরুণ রামথেকে ইতিমধ্যেই ওই বাছুরের চেকআপ করেছেন। নীরজ জানাচ্ছেন, ইতিমধ্যেই ওই বাছুরের চেকআপ করার পরে জানা গিয়েছে সেটি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। যদিও স্থানীয় চিকিৎসক বলছেন, ‘এটা কোন অভূতপূর্ব মিরাকেল না। এরকম ঘটনা হরমোনের সমস্যার জন্য ঘটে থাকে। এরকম পরিস্থিতির সৃষ্টি হলে নতুন বাছুরের বা যেকোনো সদ্যোজাত প্রাণীর আয়ু খুব একটা বেশি হয় না। কেউ কেউ বাঁচে দু’বছরের জন্য, কেউ বাঁচে ৬ মাস, এমন কি কেউ কেউ মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যেই মারা যায়।’

Nirajana Nag

Recent Posts

Joanna Gaines Shares Heartwarming Spring Break Surprise From Her Kids

Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…

March 16, 2026

Luke Grimes Opens Up About Tensions After Moving to Montana

Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…

March 16, 2026

Dree Hemingway Responds to Daryl Hannah’s Criticism of Love Story

Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…

March 16, 2026

Bella Hadid Stuns in Minimalist Prada at Vanity Fair Oscars Party 2026

Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…

March 16, 2026

Vanity Fair Oscars After Party 2026: Bold Fashion Moments

After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…

March 16, 2026

Why Kelly Clarkson Missed The Voice Battle Round Rehearsals

Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…

March 16, 2026