ভাইরাল & ভিডিও

Viral: ঘন জঙ্গলের মাঝে একে অপরের দিকে ফণা তুলে দাঁড়িয়ে তিন কিং কোবরা, মুহূর্তে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন কতইনা ভিডিও ভাইরাল হতে থাকে। আমরা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখি কারো প্রতিভার ভিডিও জনমানুষের জনপ্রিয় হয়েছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতে। তবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মানুষের ভিডিও কি ভাইরাল হয়? সেরকম না, আমরা অনেক সময় দেখেছি সোশ্যাল মিডিয়াতে পশু পাখির ভিডিও সরীসৃপদের ভিডিও বেশ ভাইরাল হয়ে থাকে।

সেরকমই ঘটনা ঘটলো এবার। এবার সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, তিনটি সাপ একটি জঙ্গলের মধ্যে ফণা তুলে দাঁড়িয়ে একে অপরের মুখোমুখি। ইনস্টাগ্রামে ‘helicopter_yatra_’ প্রোফাইল থেকে এই ইনস্টাগ্রাম ভিডিওটি আপলোড করা হয়েছিল যা ইতিমধ্যেই হয়ে উঠেছে জনপ্রিয়। মুহুর্তের মধ্যে ইনস্টাগ্রামে এই ভিডিওতে ৭,৮০০ লাইক এসে গিয়েছে, যা সাধারণ যে কোন ভিডিওর ক্ষেত্রে অত্যন্ত বড় ব্যাপার।

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, তিনটে কিং কোবরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। জঙ্গলের মধ্যে একে অপরের সাথে একটা বিরাট কম্পিটিশন শুরু করেছে তারা। তিনটে কিং কোবরা নিজেদের মাথা একেবারে উচু করে রেখেছে, তবে তারা একে অপরকে কিন্তু আক্রমণ করছে না। বরং তারা শান্তভাবে একে অপরের চলাফেরা পর্যবেক্ষণ করছে।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। প্রচুর মানুষ এই ভিডিওর নিচে কমেন্ট করেছেন এবং নিজেদের রিঅ্যাকশন দিয়েছেন। অনেকে বলছেন, এই ভিডিওটিতে মনে হচ্ছে সাপেদের কোন বিরাট বড় মিটিং চলছে। অন্যদিকে আরেকজন লিখছেন, যাদের দেখে এখন শান্ত মনে হচ্ছে তারা কিন্তু একেবারেই শান্ত নয়। অনেকে আবার বলছেন, ঝড় আসার আগে যেরকম পরিবেশ শান্ত হয়ে যায়, অনেকটা সেরকমই হচ্ছে এই ভিডিওতে। নেটিজেনদের কমেন্টে ভরে গিয়েছে এই পোষ্টের কমেন্ট বক্স। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026