করোনা মহামারি পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের সহায়তায় বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত রেশন উপভোক্তা এই সুবিধা পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজিটাল রেশন কার্ডের অধিকারী উপভোক্তাদের পাশাপাশি যারা ডিজিটাল কার্ডের জন্য আবেদন করেছেন তাদেরও বিনামূল্যে দেওয়া হবে রেশন, জানিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। কিন্তু এই রেশন বন্টনকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।
এবার মারাত্মক অভিযোগ উঠলো রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে। জানা গেছে, প্রায় ৩ লক্ষ মানুষ রেশন পাচ্ছে না জলপাইগুড়ি জেলায়। তাদের কাছে রেশন কার্ড না থাকার কারণে তারা রেশন তুলতে পারছেন না। ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করলেও তাদের কাছে তা এসে পৌঁছায়নি। এর ফলে সরকারের দেওয়া সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জানা গেছে, ডিজিটাল কার্ড বা সরকারি কুপন – কোনটাই তাদের কাছে এসে পৌছায়নি। কিন্তু কী করণে এমনটা ঘটলো, সে বিষয়ে নিরুত্তর জেলা প্রশাসন ও খাদ্য দপ্তর।
গত লোকসভা ভোটের সময় তৈরি করা ভোটার তালিকা অনুযায়ী, জলপাইগুড়ি জেলায় প্রাপ্ত বয়স্ক জনসংখ্যা ২৮ লক্ষেরও বেশি। কিন্তু বর্তমানে রেশনের মাধ্যমে বিনামূল্যে চাল ও গম পাচ্ছেন ২৫ লক্ষ মানুষ। বাকী ৩ লক্ষ মানুষ সরকারের দেওয়া কোন সুবিধায় পাচ্ছেন না। এই বিপুল সংখ্যক মানুষের রেশন না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে জেলায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…