Hair Tips: সাদা চুল থেকে পান মুক্তি, এই ঘরোয়া জিনিস ব্যবহার করে বাড়িতেই চুল করুন কালো

আজকাল সবাই চুল সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হয়। ক্রমবর্ধমান দূষণ, ধুলাবালি, ধোঁয়া, ক্রমবর্ধমান রোগ এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে সময়ের আগেই ত্বক ও চুল নষ্ট হতে থাকে। অল্পবয়সী মহিলা, পুরুষ, এমনকি শিশুরাও পাকা চুলের সমস্যায় ভোগে। তাই প্রায়শই সাদা চুল আড়াল করার জন্য হেয়ার ডাই ব্যবহার করেন সবাই। তবে এই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এই বিষাক্ত রঙ, আপনার চুলের আরও ক্ষতি করতে পারে। তাই, আজ আমরা আপনাদের বলব, কিভাবে ঘরোয়া উপায়ে চুল কালো করা যায়। সাদা চুল কালো করার ৩টি সেরা উপায় –

আমলকী ও রীঠা

সাদা হয়ে যাওয়া চুলকে প্রাকৃতিকভাবে কালো করার জন্য আমলকী এবং রিঠাকে একটি ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। একটি লোহার কড়াই বা যেকোনো পাত্রে আমলা ও রিঠার গুঁড়া সারারাত ভিজিয়ে রাখুন, তারপর সকালে চুলে ভালো করে লাগান, বিশেষ করে সাদা চুলে। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটা করলে দ্রুত ফল পাওয়া যাবে।

পেঁয়াজ খুব কার্যকরী

সাদা চুল কালো করতে পেঁয়াজ খুবই কার্যকরী বলেই প্রমাণিত। চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগান, তারপর শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এভাবেই পেঁয়াজের রস ব্যবহার করুন।

মেথিও খুব উপকারী

সাদা চুল কালো করতে খুবই উপকারী মেথি। মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন, তারপরে পরের দিন এই ভেজা মেথির একটি পেস্ট তৈরি করুন। এবার সেটিকে চুলের গোড়ায় লাগিয়ে সময় নিয়ে শুকাতে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

আরো একটি ভাবে আপনি মেথি ব্যবহার করে চুল কালো করতে পারেন। এর জন্য, আপনি নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের সাথে মেথি মিশিয়ে গরম করে একটি পেস্ট তৈরি করুন। তারপর এটি ঠান্ডা হয়ে গেলে এটি মাথায় দিয়ে ভালো করে ম্যাসাজ করুন। এভাবে ক্রমাগত কয়েকদিন করতে থাকুন, শীঘ্রই সাদা চুল থেকে মুক্তি পাবেন।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026