ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য বড় খবর, এক ধাক্কায় তিন শতাংশ বাড়বে মহার্ঘভাতা

সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ আবারো বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে যার কারণে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৩ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। ভারতের নতুন এআইসিপিআই সূচক অনুসারে, এবারে ভারত সরকারের তরফ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর বৈঠকে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই নতুন সিদ্ধান্তের ফলে ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দারুন ভাবে লাভবান হবেন। সপ্তম বেতন কমিশনের আওতায় আসা কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা কার্যতা নিশ্চিত বলা যেতে পারে। চলতি মাসে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে সেই নিরিখে আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়বেই। ফলে, এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একটা ভালো খবর পেতে চলেছেন বলে জানাচ্ছে বেশ কিছু অর্থনৈতিক দুনিয়ার মিডিয়া।

কিভাবে বাড়বে মহার্ঘ ভাতা?

আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ২৫শে সেপ্টেম্বরের বৈঠকের পরে, এই পুরো বিষয়টা আরো ভালোভাবে জানা যাবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও, AICPI সূচকের হিসাব অনুযায়ী ২০২৪ সালের জুন মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫৩.৩৩ শতাংশ হয়ে গিয়েছিল। সরকার দশমিকের পরের সংখ্যা প্রত্যাখ্যান করে থাকে। ফলে এবারে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে ৫৩ শতাংশ করা হতে পারে বলে জানাচ্ছে অর্থনৈতিক মহল।

কত বেতন পাবেন সরকারি কর্মচারীরা?

ধরে নেওয়া যাক কোন একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা। প্রতি মাসে ৫৪০ টাকা করে বেশি বেতন পাবেন এবার থেকে। ছয় মাসে তিনি ৩,২৪০ টাকা বেশি বেতন পেয়ে যাবেন। অর্থাৎ আগে তুলনায় কিছুটা হলেও বেড়ে যাবে বেতন। অন্যদিকে যারা ৫৬,৯০০ টাকার বেসিক বেতনের চাকুরে, তারা প্রতি মাসে ১৭০৭ টাকা বেশি বেতন পেয়ে যাবেন। অর্থাৎ তারা ৬ মাস পরে কিন্তু ১০,২৪২ টাকা বেশি পেয়ে যাবেন বেতন। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এই ব্যাপারে। তবে অর্থনৈতিক মহলের ধারণা খুব শীঘ্রই মোদি সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026