ডিফেন্স

নাগরোটায টোল প্লাজার কাছে গুলির লড়াই, নিহত ৩ সন্ত্রাসবাদী, আহত পুলিশ

শুক্রবার জম্মুর নিকটবর্তী নাগরোটায টোল প্লাজায় গুলির লড়াইয়ে কমপক্ষে তিন জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে সেনা সূত্রে খবর। সন্ত্রাসবাদীরা একটি ট্রাকে করে শ্রীনগরের দিকে যাচ্ছিল। জম্মু-শ্রীনগর রাজ্য সড়কের বান টোল প্লাজায় সিকিউরিটি চেকিং-এর জন্য ভোর ৫ টার দিকে ট্রাকে থামানো হলে সন্ত্রাসবাদীরা সুরক্ষা দলের উপর গুলি চালানোর পরে এক পুলিশ সদস্য আহতও হন।

‘সকালে একজন সন্ত্রাসবাদী নিহত হয়েছিল। সংলগ্ন জঙ্গল এলাকায় আরও দু’জনকে হত্যা করা হয়েছে। তাদের মরদেহ রাস্তায় তুলে আনা হচ্ছে।’ জম্মু ও কাশ্মীরের পুলিশ আধিকারিক দিলবাগ সিং একথা জানান। ‘এই ট্রাকে চার থেকে পাঁচজন সন্ত্রাসবাদী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা কাঠুয়া জেলার হিরানগর সেক্টর থেকে অনুপ্রবেশ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে।’ আরও জানান তিনি।

আহত পুলিশ আধিকারিককে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ আধিকারিক (জম্মু অঞ্চল) মুকেশ সিং জানান, ট্রাক থেকে একটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, ম্যাগাজিন এবং গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ‘আমরা ট্রাকের সহায়ককে গ্রেপ্তার করেছি। সন্ত্রাসীরা সম্ভবত বিদেশি, যাদের স্থানীয়রা সহায়তা করছিল।’ বলেন তিনি।

কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক মুখপাত্র জানান, যে গুলি চালানোর পরে নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ পাল্টা জবাব দিয়েছিল এবং সঙ্গে সঙে তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

শিবনন্দন বলেন, ‘আমাদের টোল প্লাজায় সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী মোতায়েন রয়েছে।’ মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী প্রেরণ করা হয়েছে এবং রাজ্য সড়কে যান চলাচল স্থগিত করা হয়েছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026