নিউজ

পুলওয়ামাতে ফের এনকাউন্টার, ৩ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনারা

পুলওয়ামা : কঠোর হাতে কাশ্মীর উপত্যকায় লাগাতার জঙ্গি দমনের কাজ চালাচ্ছে ভারতীয় সেনা। গোপন সূত্রে খবর পেয়ে এনকাউন্টারে সামিল হয় জম্মু কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা। এ দিন রাতভর এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়েছে বলে জানা যায় এবং প্রাণ হারায় ১ ভারতীয় জওয়ান।

গোপন সূত্রে কাশ্মীর পুলিশ খবর পায় পুলওয়ামা জেলার জাদুর এলাকাতে কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পাওয়ার সাথে সাথে শুরু হয় চিরুনি তল্লাশি। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত নজরদারি দেখে তাদের দিকে লক্ষ্য করে গুলি চালানো আরাম্ভ করে জঙ্গিরা। অবশেষে রাতভোর এনকাউন্টারের পর জয়লাভ করে ভারতীয় সেনা ও তিন জঙ্গিকে খতম করা হয়। সেনাসূত্রে জানানো যাচ্ছে যে, জঙ্গিদের পরিচিতি এখনো যায়নি এবং ওই এলাকাতে আরো জঙ্গি লুকিয়ে আছে নাকি তা নিয়ে খোঁজ চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। সার্চ অপারেশন চলাকালীন জঙ্গিদের থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে শুক্রবারই সোপিয়ান জেলাতে কয়েক দফার এনকাউন্টার চলে এবং চার জঙ্গি মারা যায় বলে খবর পাওয়া যায়। সুতরাং সবমিলিয়ে অঙ্কটা কষলে বোঝা যায় ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৭ জঙ্গিকে খতম করেন সেনা। পুলিশ সূত্রে খবর পাওয়া যায় সোপিয়ানে প্রায় ৫ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। সাথে সাথে জম্মু কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা টহলদারি শুরু করে এবং কিছুক্ষনের মধ্যেই শুরু হয়ে যায় এনকাউন্টার। এই এনকাউন্টারএ একজন জঙ্গিকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। তাকে পুলিশি হেফাজতে রেখেই ওই এলাকাতে বাকি কোনো জঙ্গি আছে নাকি তার খোঁজ খবর চলছে।

কাশ্মীর পুলিশ আই জি বিজয় কুমার জানিয়েছেন, “এনকাউন্টারে সেনার বড় সাফল্য হল আল বদর গ্রুপের প্রধানকে খতম করা। নভেম্বর মাস থেকে টহলদারী বাড়ানো হয়েছে দক্ষিণ কাশ্মীরে। বড় সাফল্য পাচ্ছে সেনা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026