নিউজ

করোনা ঠেকাতে দেশজুড়ে বন্ধ ট্রেন চলাচল, চলবে না কোন লোকাল, দূরপাল্লার ট্রেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে আজ দেশ জুড়ে জারি হয়েছে জনতা কার্ফু। এই পরিস্থিতিতে ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছিল সমস্ত যাত্রীবাহী ট্রেন রবিবারে বন্ধ থাকবে। আজ ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারতে কোনো রকমের ট্রেন চলবেনা।

শুধুমাত্র মালগাড়িই চলবে। এছাড়া অন্যকোনো ট্রেন চলবে না দেশ জুড়ে। আগামীকাল ২২ মার্চ থেকে আগামী ১০ দিন অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত কোনো ট্রেন চলবেনা। সমস্ত মেল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। দেশের চার মেট্রো শহরের মেট্রোও বন্ধ থাকবে এই সময়ে বলে জানানো হয়েছে। কেবলমাত্র মালগাড়ি চলাচল করবে।

জনতা কার্ফুর জন্য রেলের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল রবিবার সারাদিন ৩,৭০০ এর বেশি ট্রেন দেশ জুড়ে বাতিল থাকবে, আজ একেবারে পরবর্তী ১০ দিন সমস্ত ট্রেন বন্ধ থাকার কথা জানানো হলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026