অফবিট

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ৩৫ বছর বয়সী যুবতী এখন অটো ড্রাইভার

শ্রেয়া চ্যাটার্জি : বছর ৩৫ এই যুবতীর নাম অঙ্কিতা শাহ। অর্থনীতিতে গ্রাজুয়েট হওয়া সত্বেও তাকে চাকরি পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। কারন সমাজের মানসিকতার জন্য। সমাজ তাকে সহজভাবে মেনে নেয়নি। তার প্রতিভা থাকা সত্বেও তাকে তার যোগ্য প্রাপ্য থেকে বঞ্চিত করেছে। কারণ সে শারীরিক আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়।

ছোটবেলা থেকেই পোলিও আক্রান্ত এই মেয়েটি। অঙ্কিতার বাড়ি গুজরাটের পালিতানা তে। কিন্তু ওরা সপরিবারে এখন আমেদাবাদে থাকে ১০ বছর ধরে। বেঁচে থাকার তাগিদেই তাদের আমেদাবাদের চলে আসা। কিছুদিন পরেই বাবার অসুস্থতার জন্য বাবাকে তার কর্মজীবন থেকে ছুটি নিতে হয়। বাড়ির বড় মেয়ে হওয়ায় তার উপরে সমস্ত সংসারের ভারটা এসে পড়ে। সংসারের চাপে কাছাকাছি একটি স্কুলে চাকরি করা শুরু করে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল, যে তিন মাস কাজ করার পরে তাকে উপযুক্ত মাইনে দিয়ে রাখা হবে। কিন্তু অঙ্কিতা সেখানেই ১০ মাস কাজ করেছে কিন্তু একটা টাকাও পায়নি।

শুধু তাই নয় সংসারটাকে টিকিয়ে রাখার জন্য অঙ্কিতা নানা ধরনের কাজ করেছিল। কল সেন্টার, রিয়েল এস্টেট, শেয়ার মার্কেট এমনকি বিভিন্ন হোটেলেও সে কাজের লোক হিসাবে কাজ করে শুধুমাত্র পেটের তাগিদে। একটি কল সেন্টার থেকে তো তাকে দুর্বল ইংলিশ বলার জন্য তাড়িয়ে দেওয়া হয়।

তবে মাসের শেষে একটা টাকা পাওয়ার আশায় অঙ্কিতার শুরু করল অটো চালানো। তার অটো চালানো শুরু হয় সকাল সাড়ে এগারোটা থেকে এবং শেষ হয় রাত আটটা পর্যন্ত। অঙ্কিতাকে অটো নিয়ে দেখা যাবে মূলত চাদখেদা এবং কালিপুর রেলওয়ে স্টেশনের চত্বরে। এই অটো চালানোর জীবিকা তাকে মাস শেষ হলে ঘরে প্রায় ২৫ হাজার টাকা এনে দিচ্ছে। যা যে কোন অফিসে চাকরি করার থেকে প্রায় দ্বিগুণ মাইনে।

সত্যি অঙ্কিতা যেকোনো মানুষের আদর্শ হয়ে উঠতে পারে। সামাজিক প্রতিবন্ধকতা এবং শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে যেভাবে নিজের পরিবারের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। তাকে দেখে অনেক মেয়েরা উদ্বুদ্ধ হোক। মানসিক ইচ্ছার মনের জোর থাকলে মানুষ সবকিছু করতে পারে। এর প্রকৃষ্ট উদাহরণ এই মেয়েটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026