বাজারে চমক সৃষ্টি করে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৩৫০ টাকা এবং ৫ টাকার নতুন নোটের ছবি। এই ধরনের নোট এর আগে কখনও বাজারে আসেনি। উল্লেখ্য, ২০১৬ সালে নোটবন্দির পর পুরোনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট চালু করেছিল আরবিআই। পরে বাজারে আসে নতুন ২০০ টাকার নোট।
২০২৩ সালে আরবিআই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কাজ শুরু করে। এর ফলে দেশে লেনদেনের ক্ষেত্রে ৫০০ টাকার নোটই প্রধান ভূমিকা পালন করে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৩৫০ টাকা এবং ৫ টাকার নতুন নোটের ছবি। যদিও এর সত্যতা যাচাই করা হয়নি।
সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে, এই নতুন নোটগুলি আরবিআই চালু করেছে। তবে আরবিআইয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাজারে বর্তমানে যে নোটগুলি চালু আছে, সেগুলি স্বাভাবিকভাবেই চলবে এবং নতুন কোনও নোট ছাপানো হয়নি।
বর্তমানে বাজারে ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, এবং ৫০০ টাকার নোট চালু আছে। তবে আরবিআই ২ এবং ৫ টাকার নোট ছাপানো আপাতত বন্ধ রেখেছে। এর আগে ১৯৩৮ এবং ১৯৫৪ সালে ১০ হাজার টাকার নোট ছাপানো হয়েছিল, যা ১৯৪৬ এবং ১৯৭৮ সালে বন্ধ করে দেওয়া হয়।
আরবিআই জানিয়েছে, এই ধরণের কোনও ফেক নোট যদি ছড়িয়ে পড়ে, তাহলে তা আমলে নেওয়ার প্রয়োজন নেই। ভাইরাল হওয়া ছবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনও সত্যতা নেই। যদি ভবিষ্যতে নতুন নোট চালুর পরিকল্পনা করা হয়, তবে আগে থেকেই আরবিআই বিজ্ঞপ্তি জারি করবে।
সুতরাং, ৩৫০ এবং ৫ টাকার নোট নিয়ে সামাজিক মাধ্যমে যে জল্পনা চলছে, তা সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। সরকারি তথ্য ছাড়া এই ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…