Categories: নিউজ

370 বাতিল নিয়ে পাকিস্তান কী হুমকি দিলো ভারতকে!

রাজীব ঘোষ : পাকিস্তান জম্মু–কাশ্মীর নিয়ে বারবার নাক গলানোর চেষ্টা করেছে।আমরা কাশ্মীরবাসীদের পাশে রয়েছি–এমন বার্তা দিতে শোনা গিয়েছে পাকিস্তানকে। 370 ধারা নিয়ে পাকিস্তান ভারত সরকারকে আক্রমণ করে কাশ্মীরবাসীদের উদ্দেশ্যে এদিন ফের একই বার্তা দিলো।পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরের রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক বিকাশের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।ভারত এই প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্হায়ী সদস্য চিন,ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং আমেরিকাকে জানালো।

মোদী সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে পাকিস্তান হুশিয়ারি দিয়েছে, ভারত সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তারা সম্ভাব্য সবরকম পদক্ষেপ করবে।এব‍্যাপারে আইনি রাস্তার পথে হাটতে চলেছে তারা।পাক বিদেশ মন্ত্রকের তরফে সোমবার এক বিবৃতি দিয়ে জানানো হয়, ভারত জম্মু–কাশ্মীর নিয়ে যে পদক্ষেপ করলো,তা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিয়মের পরিপন্থী।একক ভাবে ভারত কাশ্মীরের মর্যাদা বদলাতে পারবে না।জম্মু–কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান তাদের এই সিদ্ধান্ত মেনে নেবে না।

বিবৃতিতে বলা হয়েছে, জম্মু–কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক বিতর্ক রয়েছে।পাকিস্তান যেহেতু এই বিতর্কের একটা অংশ, এই প্রক্রিয়া ঠেকাতে যা আইনি পদক্ষেপের প্রয়োজন তারা তাই করবে।পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ এর চেয়ারম্যান তথা বিরোধী নেতা শাহবাজ শরিফ বলেন, মোদী সরকারের এই সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জ বিরোধী।এক প্রকার দেশদ্রোহ।যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026