দেশ

করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ আসবেই, সাবধান করল কেন্দ্র

করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল কটা দেশ। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না এবং একাধিক রাজ্যে রোগীরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। রোগীদের ভর্তি করার জন্য হাসপাতালে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এছাড়া সংক্রমনের সাথে সাথে মৃত্যুহার বেড়ে যাওয়ায় একাধিক রাজ্যে ২৪ ঘন্টা গণচিতা জ্বলতে দেখা যাচ্ছে।

এমনই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে আরও আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি কেন্দ্রীয় বিজ্ঞান উপদেষ্টা ড: কে বিজয়রাঘবন। তিনি বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই আবার ভারতবাসীর ওপর তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তিনি এক সংবাদমাধ্যমে বলেছেন, “যে হারে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে ফেজ ৩ আসতে বাধ্য। তবে কবে তা আসবে তা বলা খুবই মুশকিল। আশা করা যায় ধীরে ধীরে আসবে। কিন্তু কিছুই বলা যায় না। এটা শেষ হওয়ার পরেই চলে আসতে পারে। তাই আমাদের তৈরি থাকতে হবে এখন থেকেই। এছাড়া আমাদের টিকাগুলিকে আরও আপডেট করতে হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে সংক্রমনের গগনচুম্বী গ্রাফ রীতিমতো উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় করোনার কবলে পড়েছে ৩.৮৪ লাখ মানুষ। বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা রোগী আছে ৩৪ লাখ ৩ হাজার ৭৮০ জন। এছাড়া শুধু মাত্র একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। করোনার প্রকোপে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, দিল্লি ইত্যাদি রাজ্য। এরপর তৃতীয় ঢেউ আছড়ে পড়লে ভারতবাসীর ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে আশঙ্কা রয়েছে সকলেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026