গতকাল রাতে পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন বিজেপির প্রাক্তন কাউন্সিলর সহ তিনজন। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুরের রায়গঞ্জ এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। গতকাল রাতে ওই প্রাক্তন বিজেপি কাউন্সিলর বাকি ৩ জনের সাথে শিলিগুড়ির দিক থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। রাতের বেলায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল বাড়ির পিছনে ছোট গাড়ি নিয়ে তারা ধাক্কা মারে। আর তার জেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দুমড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে চালককে আশঙ্কাজনক অবস্থায় বার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। অন্যদিকে বিজেপি প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র এবং তার সাথীদের গাড়ি থেকে বার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ওই এলাকায় বেশ জনপ্রিয় নেতা ছিলেন প্রাক্তন বিজেপি কাউন্সিলরদের অয়ন চন্দ্র। দুর্ঘটনায় তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে দৌড়ে আসেন একাধিক বিজেপি নেতাকর্মীরা।
জানা গিয়েছে, খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ইসলামপুর পৌরসভার প্রশাসক ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। এছাড়াও হাসপাতালে ইসলামপুর টাউন বিজেপি সভাপতি সন্দীপ ভট্টাচার্যসহ একাধিক গেরুয়া নেতা দৌড়ে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন বিজেপির প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র এবং তার সাথীরা। যাওয়ার পথে রাস্তার মাঝে বিকল হয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। এই ধাক্কার ফলে পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়ি। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…