Categories: দেশনিউজ

৪ শতাংশ বৃদ্ধি পেল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, কারা কারা পাবেন

যেরকম আশা করা হয়েছিল ঠিক সেরকমই কাজ করে দেখাল কেন্দ্রীয় সরকার। সপ্তম পে কমিশনের হিসেব অনুযায়ী বেদন প্রাপ্ত সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের এবং পেনশনভোগীদের DA ও DR এর পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। পুজোর আগে তাদের কর্মীদের একটি বড় উপহার দিল কেন্দ্রীয় ক্যাবিনেট। এবারে কেন্দ্রীয় সরকারের সমস্ত বেতনভোগীদের বেতন ৪ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ১ জুলাই ২০২২ থেকে এই নতুন নিয়ম কার্যকরী হবে এবং এখনো পর্যন্ত যতটা বকেয়া মহার্ঘ্য ভাতা রয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, ততটা পুরোটাই তাদের হাতে তুলে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই মুহূর্তে যে সমস্ত সরকারি কর্মচারীর বেসিক পে ১৮,০০০ টাকা, তিনি এবার থেকে প্রতিমাসে ৭২০ টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা পেতে পারেন। এরপরে ওনার সারা বছরের অতিরিক্ত লাভ হবে ৮,৬৪০ টাকা। যে কর্মীদের মূল বেতন ২০ হাজার টাকা, তাদের প্রতিবছরের অতিরিক্ত লাভ হবে ৯৬০০ টাকা। মূল বেতন যদি ২৫ হাজার টাকা হয় তাহলে প্রতিমাসে এক হাজার টাকা করে মহার্ঘ ভাতা পাওয়া যাবে। অর্থাৎ সারা বছরের অতিরিক্ত লাভ হবে ১২০০০ টাকা।

যদি আপনার বেসিক স্যালারি ৩০ হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে ১,২০০ টাকা করে মহার্ঘ ভাতা পাওয়া যাবে এবং পুরো বছরে লাভ হবে ১৪,৪০০ টাকা। মূল বেতন যদি ৪০ হাজার টাকা হয় তাহলে প্রতিমাসে ১,৬০০ টাকা অতিরিক্ত পাওয়া যাবে এবং বার্ষিক লাভ হবে ১৯,২০০ টাকা। মূল বেতন যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে ২ হাজার টাকা করে অতিরিক্ত পাওয়া যাবে এবং সারা বছরে লাভ হবে ২৪ হাজার টাকা।

যাদের বেসিক স্যালারি ৬০০০০ টাকা তারা প্রতি মাসে ২,৪০০ টাকা করে অতিরিক্ত পাবেন, অর্থাৎ প্রতি বছরে অতিরিক্ত আয় হবে ২৮,৮০০ টাকা। যাদের যদি মাসের বেসিক স্যালারি ৭০ হাজার টাকা, প্রতি বছরে অতিরিক্ত ৩৩,৬০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। এছাড়াও যাদের বেসিক স্যালারি ৯০,০০০ টাকা তারা পাবেন প্রতি বছরে অতিরিক্ত ৪৩,২০০ টাকা। এবং যাদের বেশি সেলারি প্রতি মাসে এক লক্ষ টাকা তারা প্রতিবছর অতিরিক্ত ৪৮,০০০ টাকা পর্যন্ত পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার প্রতিবছর ১ জানুয়ারি এবং ১ জুলাই তারিখে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করে থাকে। কিন্তু এমনিতে এই ঘোষণা করা হয় মার্চ মাসে এবং সেপ্টেম্বর মাসে। ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সপ্তম পে কমিশনের হিসেব অনুযায়ী প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মচারী ১৭ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়েছিলেন। এরপর মাত্র দেড় বছরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবং আরো কিছু সমস্যার কারণে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হয়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026