নিউজ

আট বছরের অবসান, কালই ভোর সাড়ে পাঁচটায় তিহার জেলে ফাঁসি, নির্দেশ আদালতের

অবশেষে আট বছরের প্রতীক্ষার অবসান। কাল ভোর সাড়ে পাঁচটায় তিহার জেলে ফাঁসি হবে চার দোষীর। মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা – এই চার অভিযুক্তকে পরপর তিহার জেলের ৩ নাম্বারে ফাঁসি দেওয়া হবে।

জেলের কর্মকর্তা জানিয়েছেন যে বুধবার ‘ফাঁসি কথা’ নামক একটি ডামি করা হয়েছিল। বিহারের বুক্সার থেকে ১০ টি দড়ি নিয়ে আসা হয়েছে, যা দিয়ে তাদের ফাঁসি দেওয়া হবে। এই পুরো বিষয়টা বৃহস্পতিবার সন্ধ্যেবেলা শেষবারের মতো দেখে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

পবন জল্লাদকে উত্তরপ্রদেশের সংশোধনাগার বিভাগ থেকে নিয়ে আসা হয়েছে। তিহার জেলে ফাঁসি দেবার জন্য। প্রত্যেক ফাঁসির জন্য পবনকে ১৫০০০ টাকা করে দেওয়া হবে। তিহার জেলে এই প্রথমবার চারজনের একসঙ্গে ফাঁসি হবে। শুক্রবার সকালবেলা পবনের সাথে জেলের কিছু আধিকারিক ও চিকিৎসক সঙ্গে থাকবেন।

জেলের এক অধিকর্তা জানিয়েছেন যে আজ সন্ধ্যেবেলা দোষীদের সাথে তিনি কথা বলবেন এবং যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা চিঠিতে লিখতে বলা হবে বা সেটা পূরণ করা হবে। তিনি আরো বলেছেন যে সকাল সাড়ে ৬ টার আগে এইসমস্ত কাজ শেষ করা হবে। চার অভিযুক্তকে তাদের প্রতিটা পদক্ষেপের নজরদারি করা হবে। জেলের আরেক আধিকারিক বলেছেন যে বুধবার পর্যন্ত তাদের মধ্যে কোনোরকম অস্থিরতা দেখা যায়নি, কিন্তু বৃহস্পতিবার থেকে তাদের মধ্যে চিন্তার লক্ষণ দেখা গেছে।

বৃহস্পতিবার শেষ শুনানি ছিল। এক অভিযুক্ত পুনরায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছিল, যা তিনি খারিজ করে দেন। তিনবার নানা রকম ফন্দি এঁটে অভিযুক্তরা ফাঁসি পিছিয়েছিলো, আজ তার সমাপ্তি ঘটল।

 

বিস্তারিত আসছে, সঙ্গে থাকুন

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026