নিউজ

জঙ্গিদমনে বড়সড় সাফল্য সেনাবাহিনীর, ২৪ ঘন্টায় ৯ জঙ্গি খতম কাশ্মীরে

রবিবার কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের পাঁচ জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী। গতকালের পর আজ আবার চার জঙ্গিকে খতম করলো সোনাবাহিনী। ২৪ ঘন্টায় নয় জন জঙ্গি খতম করলো ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আজ কাশ্মীরের সোপিয়ান জেলার পিঞ্জোরা এলাকায় চার জঙ্গিকে খতম করে জওয়ানরা। চার জঙ্গি মারা যাওয়ার সাথে সাথে তিন জওয়ানও জঙ্গিদের গুলিতে আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কয়েকদিন আগে কাশ্মীরের সোপিয়ান জেলায় হিজবুল মুজাহিদিন জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে খবর আসে সেনাবাহিনীর কাছে। তারপরই গতকাল সোপিয়ানের রিবেন গ্রামে এনকাউন্টার চালায় জওয়ানরা। এনকাউন্টারে মারা যায় পাঁচ জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে একজন একজন হিজবুল মুজাহিদিনের কমান্ডার ফারুক আসাদ নাল্লি বলে শনাক্ত করা হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে জানায় জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।

এরপরই রবিবার রাতে রিবেন গ্রাম থেকে ১২ কিলোমিটার দূরে পিঞ্জোরায় অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। বিশেষ সূত্রে খবর পেয়ে, গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। ঘিরে ফেললে জঙ্গিরা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পাল্টা গুলি চালানো হয় জওয়ানদের তরফেও। সেখানেই চার জঙ্গি মারা যায় বলে খবর পাওয়া যায় সোমবার সকালে। ঘটনায় তিন জওয়ানও আহত হয়, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026