চতুর্থ দফার নির্বাচনে এবারে গুলি চালানোর অভিযোগ। আর কোনো দলের সমর্থকদের বিরুদ্ধে না, এবারের অভিযোগ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কোচবিহার এর শিতলকুচি এলাকা আগের দিন থেকেই বেশ তপ্ত আছে। একের পর এক এলাকায় সমস্যার ঘটনা আমাদের সামনে এসেছে। আর এবারে তৃণমূল কর্মীদের সরাসরি গুলি করে হত্যার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শীতলকুচি র ১২৬ নম্বর বুথে।
শীতল কুচির জোড় পাটকিতে ৪ জন তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা আজকে সকালে। তৃণমূল কর্মীদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এই চারজনের মৃত্যু হয়েছে। তারা জানিয়েছেন, আগের দিন রাত থেকে কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল। তারপর সকাল থেকেই তারা সমস্যা শুরু করে। তৃণমূল কর্মী সমর্থকদের আরো অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে বিজেপির দালালি করার জন্য এখানে রয়েছে।
তারা জানিয়েছেন, শনিবার সকাল থেকে তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু কেন্দ্রীয় বাহিনী একটা পরিস্থিতির নিজেরা তৈরি করে ৪ জনকে গুলি করে হত্যা করেছে। তাদের মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং হাসপাতাল সূত্রে খবর তাদের ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে, একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ৪ জন না, ৮ জনের গায়ে গুলি লেগেছে। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…