নিউজ

4 years UG course in Bengal: শুরু হল প্রস্তুতি, কবে থেকে বাংলায় চালু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স?

প্রাথমিকভাবে গত বছর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চার বছরের স্নাতক কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। তবে এই মুহূর্তে পরিকাঠামোর অভাবে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর এ বছরও বিজ্ঞপ্তি জারি করে চার বছরের স্নাতক কোর্স চালু করার সিদ্ধান্ত দিয়েছে ভারত সরকার। জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক ভাবে চললে ২০২৪ এর শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে চার বছরের স্নাতক কোর্স। এর জন্য চলতি শিক্ষাবর্ষ থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। এই নিয়ে গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য আশীষ চট্টোপাধ্যায়।

গতকাল আচমকা কলকাতা বিশ্ববিদ্যালয় পা রেখেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদাধিকার বলে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য। এই আবহে তিনি কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন। বিভিন্ন কলেজের অধ্যক্ষরা জানিয়েছেন, পরের শিক্ষাবর্ষ থেকে তিন বছরের পরিবর্তে চার বছরের স্নাতক কোর্স চালু করা হবে। তবে এবছর তা কোন ভাবেই চালু করা সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানতে চাওয়া হয়, এ বছর থেকে কেন চার বছরের কোর্স চালু করা সম্ভব হবে না? জবাবে অধিকাংশ অধ্যক্ষরা বলেন, পরিকাঠামোর অভাব রয়েছে এবং নতুন শিক্ষানীতি ব্যবস্থা চালু করার আগে কিছু কর্মশালা আয়োজনের সুপারিশ প্রয়োজন। সেই কারণেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় নতুন পাঠ্যক্রম নিয়ে কর্মশালা শুরু করার পরেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে চার বছরের কোর্স চালু করা হবে। ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তর এই উদ্যোগে শামিল হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026