নয়া দিল্লি : করোনার কবলে এবার মাত্র ৪৫ দিনের শিশু। নিউ দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ওই শিশুটি। গত বেশ কয়েকদিন ধরেই সে হাসপাতালে ভর্তি ছিল। শনিবার সেই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর অনুযায়ী ১৪ এপ্রিলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। আর ১৬ এপ্রিল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
মৃতদের তালিকায় এই ৪৫ দিনের শিশুটিই এখনও পর্যন্ত সর্বকনিষ্ট। তবে এই শিশুর শরীরে কিভাবে সংক্রমণ ঘটেছে তা জানা যায়নি। ওই বেসরকারি হাসপাতালে আরেক শিশুও করোনাতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সেই শিশুর বয়স ১০ মাস। এছাড়া ওই হাসপাতালের ৩ জন নার্স ও ১ জন চিকিৎসক করোনাতে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর।
কয়েকদিন আগে ৮ তারিখে গুজরাটে এক ১৪ মাসের শিশু করোনাতে আক্রান্ত হয়ে মারা যায়। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৭০৭ জন। মোট মৃত্যু হয়েছে ৫০৭ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…