নিউজ

কবে থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন? কী জানাল পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

কলকাতা : আনলক-৪এ এক এক করে মেট্রো এবং স্কুল খোলার নির্দেশ পেলেও এখনি খুলবে না রেল পরিষেবা।  বুধবার সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা জানিয়েছেন, কলকাতা এবং শহরতলিতে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন৷কলকাতা এবং শহরতলির রেল স্টেশনগুলিতে মেট্রো স্টেশনের মতো ভিড় নিয়ন্ত্রণ করার পরিকাঠামো নেই৷

চলতি মাসের ১৩ তারিখ থেকে কলকাতায় মেট্রো পরিষেবা চালু হলেও সেখানে মানা হবে বেশকিছু নিয়ম। সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে। যদি কেউ টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার করে তবে সেক্ষেত্রে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে। এসবের মাঝেও আরো একগুচ্ছ নিয়ম করেছে মেট্রো কর্তৃপক্ষ।

যে সব স্থানে যাত্রীদের অবস্থান থাকে সেসব জায়গা ঘন ঘন স্যানিটাইজ করাতে হবে প্রতিটি স্টেশন কীটনাশক দিয়ে স্যানিটাইজ করে রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এমনকি ওয়াশরুম, এসক্যালেটর, বুকিং কাউন্টার, দেওয়ালসহ যে সব জায়গায় বেশি হাত পড়ে, সেগুলি ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। বুকিং কাউন্টার, প্ল্যাটফর্ম, এএফসি গেটে দাঁড়ানোর সময় যাত্রীদের মধ্যে ছফিট দূরত্ব বজায় রাখতে হবে।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা এদিন জানান, “অনেকগুলি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে৷ ভিড় সামলানোর যে পরিকাঠামো মেট্রো স্টেশনগুলিতে রয়েছে, আমাদের তা নেই৷ মেট্রো যে পরিকল্পনা নিয়েছে, তা কতখানি কার্যকর হয় আগে খতিয়ে দেখতে হবে৷ লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে আমরা রাজ্যের সঙ্গেও আলোচনা করব৷ কিন্তু এখনই আমাদের লোকাল ট্রেন পরিষেবা শুরু করার কোনও পরিকল্পনা নেই”।

Anirban Kundu

Recent Posts

গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, বার্তা বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…

May 17, 2026

৫ এপ্রিলের পর PPF-এ টাকা জমাচ্ছেন? হতে পারে বড় ক্ষতি, জেনে নিন নিয়ম

বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন— এই দুই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাধারণ মানুষ।…

May 17, 2026

কলকাতায় অবৈধ পার্কিংয়ে কড়া পদক্ষেপ! এবার নিয়ম ভাঙলেই ৫০০ টাকা জরিমানা

কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন সরকারের পক্ষ থেকে…

May 17, 2026

ট্রেনের ভরসা ছাড়ুন! মাত্র ১৮০০ টাকায় ফ্লাইটে কলকাতা থেকে পৌঁছে যান উত্তরবঙ্গ

গরমের ছুটিতে দার্জিলিং বা উত্তরবঙ্গ যেতে চান? ট্রেনের টিকিটের চিন্তা ভুলে এবার মাত্র ১৮০০ টাকাতেই…

May 17, 2026

বাংলায় শিল্পে মহাবিপ্লবের ইঙ্গিত! বিশেষ প্যাকেজে বদলে যেতে পারে রাজ্যের ভবিষ্যৎ

নীতি আয়োগের নতুন বার্তার পর ফের শিল্পায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলায়। হাওড়া-হুগলি থেকে…

May 17, 2026

বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা, ছক্কার ঝড়ে গুজরাতকে হারাল কলকাতা

আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…

May 17, 2026