ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

তিন বছরে মিলেছে ৪৭ গুন রিটার্ন, মুহূর্তেই আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে এই কোম্পানির শেয়ার

আপনি যদি শেয়ার বাজারে আপনার অর্থ বিনিয়োগ করতে চলেছেন তাহলে এই খবরটি আপনার কাজে লাগতে পারে। মাল্টি ব্যাগার রিটার্ন প্রদানকারী স্মল ক্যাপিটাল কোম্পানিগুলি তাদের বিনিয়োগকারীদের জন্য ব্যাপক মুনাফা নিয়ে হাজির হয়েছে। রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার মাত্র তিন বছরে অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে। এই মুহূর্তে যে সমস্ত কোম্পানির শেয়ার এতটা ঊর্ধ্বমুখী রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো S &T কর্পোরেশন লিমিটেড।

এই কর্পোরেশনের শেয়ার এখন কিছু সময়ের জন্য স্থির ভাবে বৃদ্ধি পেলেও এই বছর তার বিনিয়োগকারীদের শক্তিশালী রিটার্ন দিয়েছে এই কোম্পানি। তাদের মূলধন ১২ গুণেরও বেশি বৃদ্ধি করেছে এই কোম্পানিটি।এই কোম্পানিটি হল সেই সমস্ত কোম্পানিগুলির মধ্যে একটি যেগুলি গত তিন বছরে বিনিয়োগকারীদের সব থেকে বেশি মুনাফা দিয়েছে। এই মুহূর্তে এই কোম্পানির সর্বমোট মার্কেট ক্যাপিটাল ২০৩ কোটি টাকা। এই কর্পোরেশন মুম্বাই এবং আশেপাশের শহরগুলিতে রিয়েল এস্টেট এর ব্যবসায় নিযুক্ত রয়েছে। সংস্থাটি নাসিক এবং গোয়ার মত কিছু শহরে দীর্ঘমেয়াদী প্রকল্প বৃদ্ধি করতে কাজ করছে।

এই কোম্পানির শেয়ারের দাম তিন বছর আগে ছিল মাত্র ৬.৭৫ টাকা। কিন্তু, বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের দাম রেকর্ড করা হয়েছিল ৩২৯ টাকা। এর একদিন আগে এটির শেয়ার ৫ শতাংশের ওপর সার্কিট ছিল এবং ৩১৮.৯৫ টাকা দামে এসে এই শেয়ার বন্ধ হয়। এভাবে গত তিন বছরে এই কর্পোরেশনের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪,৬৫০%।

অর্থাৎ বলতে গেলে যদি তিন বছর আগে একজন বিনিয়োগকারী এই কর্পোরেশনের শেয়ারে এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং তারপর সেই বিনিয়োগটি ধরে রাখতেন তবে আজ সেই শেয়ারের মূল্য দাঁড়াতো ৪৭.৫ লক্ষ টাকা। একই বছরে ২০২২ সালে যদি একজন বিনিয়োগকারী এই কর্পোরেশনে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজ এক লাখ টাকার মূল্য বেড়ে দাঁড়াতো ১৪.১৭ লক্ষ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026