নিউজ

৪৮ হাজার ঝুপড়িবাসীকে উচ্ছেদ করা হবে দিল্লিতে, নির্দেশ সুপ্রিম কোর্টের

দিল্লি : তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর ১৪০ কিলোমিটার এলাকায় রেল লাইনের ধার বসবাসকারী প্রায় ৪৮ হাজার ঝুপড়িবাসীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল৷ কিন্তু তা কোনোমতেই কর্ণপাত না করায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ঝুপড়িবাসীদের উচ্ছেদের নোটিস দিল রেল৷

১৪ সেপ্টেম্বরের মধ্যে ঝুপড়ি খালি করে দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে বাসিন্দাদের৷ কিন্তু তার পরেও এলাকা ফাঁকা না হলে রেলের তরফে ওই ঝুপড়িবাসীদের তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে এরপরে ঝুপড়িবাসীদের উচ্ছেদে স্থগিতাদেশ দিতে পারবে না কোনও আদালত৷

দিল্লি এনসিআর ১৪০ কিলোমিটারের ওই এলাকার ৭০ কিলোমিটার লাইনে খুব বেশি সংখ্যায় ঝুপড়ি রয়েছে৷ যেখানে সব মিলিয়ে প্রায় ৪৮০০০ ঝুপড়ি রয়েছে৷ আদালতে রেলের তরফে জানানো হয়েছে, ২০১৮ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশের পর জবরদখলকারীদের সরাতে বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়।

কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এরপর ২০১৮ সালে দিল্লি হাইকোর্টও রেল লাইনের সেফটি জোনের মধ্যে থেকে বেআইনি জবরদখলকারীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ কিন্ত্য এতো কিছুর পর এবার কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026