রাজ্য

৪ মে বাংলায় বিজেপি ‘মুখ্যমন্ত্রীর শপথ’

বাংলায় নির্বাচনী ভোট প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার বাংলা এসে ভোট প্রচার করে চলেছেন। তার পাশাপাশি তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একের পর এক আক্রমণ করে চলেছেন। এবারে বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। বাংলা সফরে এসে বুধবার বাঁকুড়ার একটি জনসভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লেষ উগরে দেন।

তিনি বলে দিলেন, আপনারা যদি পদ্ম বোতাম টেপেন তাহলে কারেন্ট তৈরি হবে, আর এই কারেন্টে তৃণমূল নেত্রী চেয়ার থেকে দুই ফুট উপরে উড়ে যাবেন। তিনি আরো বলেছেন, “ভোটের দিন সকালবেলা ঘুম থেকে উঠুন। আগে ভগবান কে ডেকে তারপর ভোটকেন্দ্রে যান। পদচিহ্নের পাশের বোতাম টিপুন। আপনারা এই বোতাম টিপলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত দূরে উড়ে যাবেন যে আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলা কে বাঁচানোর জন্য আপনাদের এগিয়ে আসতে হবে।”

এছাড়া ঐদিন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর গলায় আমরা শুনতে পেলাম আত্মবিশ্বাসের সুর। তিনি ঘোষণা করে দিলেন আগামী ৪ মে ভারতীয় জনতা পার্টি বাংলায় সরকার গড়তে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ভারতীয় জনতা পার্টির নেতাদের বহিরাগত তকমা দিয়ে চলেছেন। এদিন এই তকমার বিরোধিতা করে নীতিন গড়করি বললেন, “মমতাদি বলছেন আমরা নাকি বহিরাগত। বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতাদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার মানুষ। তাহলে আমরা কি করে বহিরাগত?”

এরপর তিনি সরাসরি ঘোষণা করে দেন, ” আগামী ২ মে ভারতীয় জনতা পার্টি বাংলায় জয়লাভ করতে চলেছে। এবারের নির্বাচনে পরিবর্তন হবেই। পদ্মফুলের জয় হবে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। ৩ মে আমাদের নেতা নির্বাচিত করা হবে। ৪ মে বাংলায় প্রথম বার বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ নেবেন। কেউ এবারে আটকাতে পারবেনা বিজেপির বিজয়রথ। আমরা সোনার বাংলা গড়বই।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026