জীবনযাপন

Hair Care With Oil: ঘন চুল পেতে নিয়ম করে লাগান এই তেল, কমবে পাতলা চুলের সমস্যাও

বর্তমান সময়ে দাঁড়িয়ে চুল পড়ার সমস্যা অন্যতম। বেশিরভাগই অকালে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে বাড়ির মায়েরা ঘন কালো চুলের জন্য অনেকধরনের ঘরোয়া টোটকার পরামর্শ দিয়ে থাকেন। আর তার মধ্যে অন্যতম হল‌ নিয়ম করে তেল মালিশ, যা পাতলা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায়। চুল পড়া কমিয়ে ঘন কালো চুল পেতেও সহায়তা করে এই তেল মালিশ। এই নিবন্ধের সূত্র ধরে তেমনি কয়েকটি তেলের উল্লেখ করা হবে যেগুলি চুলের সুস্বাস্থ্যের জন্য অন্যতম চাবিকাঠি।

১) পেঁয়াজ তেল- এই তেল চুল বৃদ্ধিতে ভীষণভাবে সহায়তা করে থাকে। অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এই তেল। বাড়িতেই ঘরোয়াভাবে এই তেল বানিয়ে নেওয়া সম্ভব। নারকেল তেল ও পেঁয়াজের রস সহযোগে তৈরি হয় এই তেল। চান করার ৩০ থেকে ৪০ মিনিট আগেই এই তেল মাখা কার্যকরী। চান করার সময় চুলের উপযুক্ত শ্যাম্পু দিয়েই ভালো করে ধুয়ে নিতে হবে চুল।

২) নারকেল তেল- নারকেল তেল চুলের একাধিক গুরুতর সমস্যাকে নির্মূল করতে সক্ষম। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড বর্তমান, যা বিশেষ করে শুষ্ক চুলে আদ্রতা ফিরিয়ে আনতে ভীষণভাবে কার্যকরী। এটি চুল বৃদ্ধি ও ঘন চুল পেতেও সাহায্য করে থাকে। প্রয়োজনে নারকেল তেলের সাথে যদি কারি পাতা মিশিয়ে নেওয়া যায় তাহলে, তা চুলের সুস্বাস্থ্যের জন্য উপকারী বলেই মনে করা হয়।

৩) আমলা তেল- এই তেলে আয়ুর্বেদের একাধিক গুণ বর্তমান, যা ক্ষতিগ্রস্ত চুল মেরামতির ক্ষেত্রে কার্যকরী। এই তেল দিয়ে মাথার ত্বকে ভালোভাবে মালিশ করলেই স্বাভাবিক থাকবে রক্ত সঞ্চালনও। চুলের সুরক্ষার ক্ষেত্রে ও পুষ্টিগুণ বৃদ্ধিতে এটি ভীষণভাবে কার্যকরী।

৪) রোজমেরি তেল- ঘন কালো চুল বজায় রাখতে ও চুলের বৃদ্ধি ক্ষেত্রেও এই তেল ব্যবহার করা হয়ে থাকে। আর এটি যে চুলের বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম কার্যকরী একটি তেল, তা বিভিন্ন গবেষণার দ্বারাও প্রমাণিত। পুষ্টিগণ বৃদ্ধিতে নারকেল তেল অথবা অলিভ অয়েলের সাথে এই তেল মিশিয়ে নেওয়া যেতে পারে। উল্লেখ্য, এই দুটি তেলের পাশাপাশি ক্যারিয়ার তেলের সাথেও এই তেল মিশিয়ে চুলের উপকারে প্রয়োগ করা যায়।

৫) অলিভ তেল- এই তেল ভিটামিন-ই ও অ্যান্টি-অক্সিডেন্টের মত পুষ্টিগুণ বর্তমান। এটি চুল বৃদ্ধির পাশাপাশি চুল মজবুত রাখতেও সহায়তা করে থাকে। উল্লেখ্য, সামান্য ভেজা চুলে এই তেল লাগালে ফল মেলে দ্রুত।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026