খেলা

Indian Cricketer: ভারতের এই ৫ তারকা ক্রিকেটার, যারা ২০২৭ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না

সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে মোটের উপর টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ ছাড়া টানা ১০টি ম্যাচে অপ্রতিরোধ্য থেকেছে দলটি। রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেও অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। তবে ২০২৩ বিশ্বকাপ শেষ হতে না হতেই ২০২৭ ওডিআই বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৩ বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতের ৫ তারকা ক্রিকেটার ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না। কিন্তু কেন? আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, কারা সেই হতভাগ্য ক্রিকেটার?

৫. রবিচন্দ্রন অশ্বিন: ভারতের তারকা স্পিনার ২০২৩ বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে বাকি ম্যাচগুলি ড্রেসিংরুমে বসে উপভোগ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ২০২৭ সালে ৩৭ বছরে পদার্পণ করবেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে ওই বিশ্বকাপের দলে তার সুযোগ পাওয়ার প্রশ্নই আসছে না।

৪. মোহাম্মদ সামি: চলতি বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। তবে ২০২৭ বিশ্বকাপের সময় মোহাম্মদ সামির বয়সও গিয়ে দাঁড়াবে ৩৭-এ। ফলে ফিটনেস জনিত কারণে উক্ত বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন এই তারকা ক্রিকেটার।

৩. রবীন্দ্র জাদেজা: পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও ঘটতে পারে একই ঘটনা। বর্তমানে ৩৪ বছর বয়স রবীন্দ্র জাদেজার। ফলে স্বাভাবিকভাবে ২০২৭ বিশ্বকাপে তার খেলার সুযোগ থাকছে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

২. রোহিত শর্মা: ২০২৭ বিশ্বকাপে অবশ্যই ভারতীয় দলে সুযোগ পাবেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। ওই সময় রোহিত শর্মার বয়স গিয়ে দাঁড়াবে ৪০-এ। ফলে ফিটনেস জনিত কারণে স্বাভাবিকভাবেই দল থেকে বাদ পড়বেন রোহিত শর্মা।

১. বিরাট কোহলি: আশ্চর্যজনক হলেও ২০২৭ ওডিআই বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২০২৭ সালে ৩৯ বছরে পদার্পণ করবেন রান মেশিন বিরাট কোহলি। যেখানে ক্রিকেটে ঈশ্বর শচীন টেন্ডুলকার ৩৮ বছর বয়সে অবসর গ্রহণ করেছিলেন। তবে দুর্দান্ত ফিটনেস ধরে রাখার কারণে অনেকেই মনে করছেন ২০২৭ সালে ভারতের হয়ে শেষ বিশ্বকাপ খেলবেন বিরাট কোহলি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026