পোস্ট অফিসের দুর্দান্ত প্রকল্পে ৫ লক্ষ টাকা হয়ে যাবে ১০ লক্ষ টাকা, মাত্র কয়েক দিনের মধ্যে হবে টাকা ডাবল

এই মুহূর্তে ভারতীয় পোস্ট অফিসে বেশ কিছু ছোট ছোট সঞ্চয় প্রকল্প পরিচালিত হচ্ছে যা বিনিয়োগকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যেই একটি অত্যন্ত জনপ্রিয় বিনিয়োগ প্রকল্প হল কিষান বিকাশ পত্র যাতে বিনিয়োগকারীরা তাদের অর্থ দ্বিগুণ করে নেওয়ার নিশ্চয়তা পেয়ে থাকেন। এই পরিকল্পনাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি ৭ শতাংশের বেশি সুদ পেয়ে যাচ্ছেন।

নিজেদের উপার্জনের মধ্যে থেকে কিছু টাকা সঞ্চয় করতে সবাই চান এবং এটা একটা এমন জায়গা যেখানে আপনি বিনিয়োগ করে শুধুমাত্র নিরাপত্তাই নয় বরং চমৎকার রিটার্ন পেয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প একটি দারুণ বিকল্প। এই মুহূর্তে কিষান বিকাশ পত্র প্রকল্পের কথা বললে এর অধীনে সরকার এখন ৭.৫ শতাংশ করে সুদ দিচ্ছে। আপনি ১০০০ টাকা দিয়ে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারেন। এই মুহূর্তে এই প্রকল্পে বিনিয়োগের কোন সর্বাধিক সীমা নেই অর্থাৎ আপনি ১০০০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার গুণিতকে যেকোনো টাকা বিনিয়োগ করতে পারেন এই প্রকল্পে।

বিশেষ বিষয়টি হলো আপনি একটি যৌথ একাউন্ট খুলে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এর সাথে কিষান বিকাশ পত্র প্রকল্পে নমিনি সুবিধা পেয়ে যেতে পারেন। দশ বছরের বেশি বয়সী শিশুরা তাদের নিজেদের নামে একটি কিষান বিকাশ পত্র একাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পের অধীনে টাকা দ্বিগুণ করার জন্য আপনাকে নয় বছর সাত মাসের জন্য বিনিয়োগ করতে হবে অর্থাৎ ১১৫ মাসের জন্য বিনিয়োগ করতে হবে। তবে এই সময়ের মধ্যে এই পরিমাণ ২ লক্ষ টাকা হয়ে যাবে যদি আপনি ১ লক্ষ টাকা প্রাথমিকভাবে বিনিয়োগ করেন। অন্যদিকে যদি আপনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সেই টাকা ১০ লক্ষ টাকা হয়ে যাবে সহজেই। তার পাশাপাশি এই প্রকল্প আপনি চক্রবৃদ্ধি সুদের সুবিধা পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026